1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বব্যাপী এমিরেটসের ৪০টির অধিক ট্রাভেল রিহার্সাল

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
Oplus_16908288
অন্তর্ভুক্তিমূলক ভ্রমণের প্রতিশ্রুতি বাস্তবায়নে এমিরেটস গত এক বছরে বিশ্বজুড়ে শিশু ও তরুণ অটিজম আক্রান্তদের জন্য ৪০টিরও বেশি “ট্রাভেল রিহার্সাল” আয়োজন করে করেছে। ২৫০টির অধিক পরিবার এই রিহার্সাল থেকে উপকৃত হয়েছে।
২০২৫ সালের এপ্রিল থেকে শুরু করে এই রিহার্সালগুলো দুবাই, লন্ডন, প্যারিস, সিডনি, টরন্টো, দিল্লি ও বার্সেলোনাসহ বিভিন্ন শহরে আয়োজন করা হয়। এসব সেশন অংশগ্রহণকারীদের শান্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে পুরো বিমানবন্দর যাত্রা অনুশীলনের সুযোগ দেয়, যা তাদের ভ্রমণের আগে উদ্বেগ কমাতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।
৩৫ হাজারের বেশি প্রশিক্ষিত কর্মী বিশেষ অটিজম আক্রান্ত যাত্রীদের সহায়তা করতে প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি রিহার্সাল সফল করতে এমিরেটস বিমানবন্দর কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা ও বিভিন্ন অটিজম সহায়তা সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
এমিরেটস বিশ্বের প্রথম অটিজম-সার্টিফায়েড এয়ারলাইন। তাদের গবেষণায় দেখা গেছে যে ভিড়, শব্দ ও অপরিচিত প্রক্রিয়ার কারণে বিমান ভ্রমণ এসকল যাত্রীদের জন্য কঠিন মনে হয়। এ কারণেই প্রায় ৭৮% পরিবার ভ্রমণে আগ্রহী হয় না এবং সাছন্দ বোধ করে না।
রিহার্সালগুলোতে অংশগ্রহণকারীদের চেক-ইন, ব্যাগেজ ড্রপ, ইমিগ্রেশন ও নিরাপত্তা প্রক্রিয়া অনুশীলনের সুযোগ দেয়া হয়। তারা মক বোর্ডিং পাস গ্রহণ করে, স্টাফদের সঙ্গে পরিচিত হয় এবং টার্মিনালের দোকান ও ডাইনিং এলাকা ঘুরে দেখে। কিছু ক্ষেত্রে বিমানেও ওঠার সুযোগ দেওয়া হয়।
এই উদ্যোগের মাধ্যমে এমিরেটস ভ্রমণকে আরও সহজলভ্য করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিবারগুলোকে আত্মবিশ্বাসের সঙ্গে ভ্রমণে উৎসাহিত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!