1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন-এর উদ্যোগে পাবনার ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ঈশ্বরদী উপজেলার ঢুলটিতে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া মঞ্জুর।

এ সময় বক্তব্য দেন নিউ এরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী পরিচালক (প্রোগ্রাম) শমসের আলী এবং আব্দুল মতিন চক্ষু হাসপাতাল-এর সহকারী ব্যবস্থাপক টি. এম. মাহমুদুল হাসান।

আয়োজকরা জানান, দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পে ৮০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। এছাড়া দুই শতাধিক রোগীর চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!