1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে প্রয়াত পৌরমেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান বাবলু-এর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই ) বিকেলে ঈশ্বরদী আরআরপি কমিউনিটি সেন্টারে নাগরিক জোটের উদ্যোগে আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা পি. এম. আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক জোটের সদস্য সচিব আশিকুর রহমান লুলু।

শোকসভায় প্রয়াত মকলেছুর রহমান বাবলুর কর্মময় জীবন, রাজনৈতিক নেতৃত্ব, জনসেবামূলক কর্মকাণ্ড এবং ঈশ্বরদীর উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কাজী সদরুল হক সুধা, আজমল হক বিশ্বাস, অধ্যক্ষ হামিদুর রহমান, সহকারী অধ্যাপক শহিদুল হক শাহিন, সিনিয়র সাংবাদিক ববি সরদার, আলাউদ্দিন আহমেদ, এস. এম. ফজলুর রহমান, খন্দকার মাহবুবুল হক দুদু, সেলিম সরদার ও ওয়াহেদুজ্জামান টিপু।

এছাড়া বক্তব্য দেন নোঙর-এর সভাপতি হাসানুজ্জামান, ড. কুয়াশা মাহমুদ, আনিসুর রহমান, সুমার খান, ওহিদুর রহমান ঝন্টু, আজুবালা শীল, প্রধান শিক্ষক জামসেদ আলী, মনসুর আলম, সামসুল হক, জাহেদুল আলম সনু, আফজাল হোসেন জিন্না, আতাউর রহমান বাবলু, নাজমুল হক মিন্টু, রফিকুল ইসলাম নয়ন, চিশতি, নুরুল ইসলাম বাবলু, সাহিনা আক্তার বানু, আরিফুর রহমান, ভাষা প্রামাণিক, সাইন উদ্দিন, কবি আলমগীর নিউটন, রমজান আলী, সিরাজুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মকলেছুর রহমান বাবলু আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন এবং ঈশ্বরদীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর স্মৃতি সংরক্ষণে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন, কোনো গুরুত্বপূর্ণ সড়ক বা স্থাপনার নামকরণ এবং ঈশ্বরদী ফুটওভার ব্রিজে এলিভেটর (চলন্ত সিঁড়ি) স্থাপন করে সেটির নাম প্রয়াত মেয়র মকলেছুর রহমান বাবলুর নামে নামকরণের দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!