1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইনসহ মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাকশী রেলওয়ে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায়

গত বুধবার (১ জুলাই ) দিবাগত গভীর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়। ট্রেনটি হরিয়ান রেলওয়ে স্টেশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, (ঝ) বগির করিডোরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি মাদক বহন করছেন।

পরে ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সহযোগিতায় সন্দেহভাজন মো. জাহাঙ্গীর আলমকে আটক করেন। উপস্থিত সাক্ষীদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইন আইনানুগ প্রক্রিয়ায় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

“এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ৮(গ) ধারায় রাজশাহী রেলওয়ে থানায় বৃহস্পতিবার (২ জুলাই) একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!