1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

সান্তাহার রেলওয়ে স্টেশনে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৫০টি ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট ও পাঁচটি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে পাকশী রেলওয়ে জেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের দিকনির্দেশনায় এবং সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে এক ব্যক্তি নেশাজাতীয় মাদক বহন করছে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনটি সান্তাহার রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে এসআই (নিরস্ত্র) এ কে এম ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশ ট্রেনে তল্লাশি চালায়।

এ সময় টিকিটবিহীন এক যাত্রীকে সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বক্তব্য অসংগতিপূর্ণ হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করে তার জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় পাঁচ পাতায় মোট ৫০টি Tapentadol Tablets-100 mg এবং পাঁচটি নেশাজাতীয় অ্যাম্পুল (ইনজেকশন) উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে আটক করা হয়।

এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০২, তারিখ: ১৯ জুলাই ২০২৬) দায়ের হয়েছে।

পুলিশ সুপার মেহেদী হাসান জানিয়েছেন, রেলপথে মাদক পরিবহন ও পাচার রোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!