1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশের মতো পাবনার ঈশ্বরদীতেও পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ঈশ্বরদী শহরের কর্মকারপাড়া মাতৃমন্দির ও হরিজন কলোনী মন্দিরের উদ্যোগে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথ টানার মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয়। এ উপলক্ষে পুরো ঈশ্বরদী শহরে বিরাজ করে উৎসবের আমেজ।

হাজারো ভক্তের উপস্থিতিতে ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু হয়। ঈশ্বরদীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার নারী-পুরুষ এই ধর্মীয় আয়োজনে অংশ নেন। ভক্তরা রথ টেনে শান্তি, সম্প্রীতি, সুখ-সমৃদ্ধি এবং বিশ্বমানবের কল্যাণ কামনা করেন।

রথযাত্রাকে ঘিরে কর্মকারপাড়া মাতৃমন্দির প্রাঙ্গণ পরিণত হয় নানা ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের এক মিলনমেলায়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবকে ঘিরে এলাকাজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।

আয়োজকরা জানান, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। এর মধ্য দিয়েই ৯ দিনব্যাপী এই ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!