1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার (ব্যাক টু ব্যাক) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা দিয়েছে ঈশ্বরদীর স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান খায়রুল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্বপ্নদ্বীপ রিসোর্ট।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় স্বপ্নদ্বীপ রিসোর্ট প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে দলের হাতে সম্মাননা স্মারক ও ৩০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেয় প্রতিষ্ঠানটি।

খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেহাব উদ্দীন সরকার এবং খায়রুল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুনেম তাজওয়ার অহিন।

অনুষ্ঠানে ঈশ্বরদী ফুটবল একাদশের খেলোয়াড়, কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা ঈশ্বরদী ফুটবল দলের ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, এ অর্জন শুধু ঈশ্বরদীর নয়, পুরো পাবনা জেলার জন্যই গর্বের। ভবিষ্যতেও দলটি একই ধারাবাহিকতা বজায় রেখে আরও বড় সাফল্য অর্জন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!