1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

এমিরেটস এ৩৮০ উড়োজাহাজে মিলবে দ্রুতগতির স্টারলিংক ইন্টারনেট

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
Oplus_16908288
এমিরেটস তাদের ফ্ল্যাগশিপ এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজে পরবর্তী প্রজন্মের স্টারলিংক ওয়াই-ফাই চালুর উদ্যোগ নিয়েছে। এর ফলে এই জাতীয় উড়োজাহাজে বিশ্বে প্রথমবারের মত স্টারলিংক ইন্টারনেট সেবা যুক্ত হতে যাচ্ছে। ইনস্টলেশন শেষে প্রথম এ৩৮০ ইতোমধ্যে যুক্তরাজ্যে থেকে দুবাইয়ে পৌঁছেছে। নতুন সিস্টেমে আগের তুলনায় প্রায় ১,০০০ গুণ দ্রুত ইন্টারনেট সেবা পাওয়া যাবে, যার মোট ব্যান্ডউইথ ২ জিবিপিএস-এর বেশি।
সব শ্রেণির যাত্রীরা ফ্রি, উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাবেন, যার মাধ্যমে ৪০,০০০ ফুট উচ্চতায় বসেই স্ট্রিমিং, গেমিং, ব্রাউজিং ও কাজ করা যাবে। ভবিষ্যতে ব্যক্তিগত ডিভাইসে লাইভ টিভি স্ট্রিমিং সুবিধাও যুক্ত হবে। এ৩৮০-এর বড় ধারণক্ষমতা ও ডাবল-ডেক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে উড়োজাহাজটিতে তিনটি অ্যান্টেনা ও উন্নত অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করা হয়েছে।
২০২৬ সালের মধ্যে আরও কয়েকটি এ৩৮০ বিমানে দ্রুতগতির স্টারলিংক ইন্টারনেট যুক্ত হবে। এমিরেটসের ২৫টি বোয়িং ৭৭৭ বিমানে ইতোমধ্যে এই প্রযুক্তি যুক্ত হয়েছে। এখন পর্যন্ত ৬ লাখ ৫০ হাজারের বেশি এমিরেটস যাত্রী এই স্টারলিংক সুবিধা গ্রহণ করেছেন।
এমিরেটসের যাত্রীসেবা উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগের অংশ হিসেবে ইতোমধ্যে ৯৩টি বিমানকে পুনঃসজ্জিত করার মাধ্যমে উন্নততর কেবিন ও ইনফ্লাইট বিনোদন সেবা দেয়া হচ্ছে । এয়ারলাইনটি ২০২৫ সালে ২৫,০০০ কেবিন ক্রুর প্রশিক্ষণের জন্য ৮ মিলিয়ন ডলারের একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রও চালু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!