1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনে বৃত্তি প্রদান

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনে আয়োজনে  ৭১ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। 
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালে ঈশ্বরদী উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ঈশ্বরদী ডাল গবেষণা ও আঞ্চলিক কৃষি গবেষণা মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ঈশ্বরদীর পরিচালক ড. মো. মহি উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জান, ঈশ্বরদী প্রেসকাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুল বাতেন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তব্য  রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক  মুরাদ আলী মালিথা, পাবনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কবির আলী হিরু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু প্রমূখ।
ঈশ্বরদী উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০ শিক্ষার্থী  বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ২৫ জন ট্যালেন্টপুলে ও ৪৬ জন সাধারণ গ্রেডেo বৃতি পেয়েছেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের অধীনে একই সঙ্গে সারাদেশের ৪৮টি জেলায় একযোগে প্রায় ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!