1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগো এয়ারপোর্টে প্রথমবারের মত “ট্রাভেল রিহার্সাল” কর্মসূচির আয়োজন করে। বিশেষ সহায়তা প্রয়োজন এমন ব্যক্তিদের বিশেষ করে অটিজম আক্রান্ত তরুণ তরুণীদের বিমান ভ্রমণের আগে আরও আত্মবিশ্বাসী ও স্বাচ্ছন্দ্যবোধ করতে সহায়তা করাই এ কর্মসূচির লক্ষ্য।

বিশ্বের প্রথম অটিজম-সার্টিফায়েড এয়ারলাইন হিসেবে এমিরেটসের বৈশ্বিক “ট্রাভেল রিহার্সাল” কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের পুরো বিমান ভ্রমণ প্রক্রিয়ার একটি বাস্তবধর্মী অনুশীলনের সুযোগ দেওয়া হয়। এতে তারা বিমানবন্দরের বিভিন্ন প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা এবং বিমানের অভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে আগাম অভিজ্ঞতা লাভ করে।

অটেস্টিক ক্লাব-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অটিজম স্পেকট্রামে থাকা কয়েকজন শিশু ও তাদের পরিবার অংশ নেয়। বিমানবন্দর ও এয়ারলাইন্সের কর্মীদের সহায়তায় তারা চেক-ইন থেকে শুরু করে ডিপারচার গেট পর্যন্ত পুরো যাত্রাপথের অভিজ্ঞতা লাভের সুযোগ পায়।

এই রিহার্সালে চেক-ইন, নিরাপত্তা তল্লাশি, ডিপারচার লাউঞ্জ এবং যাত্রী ঘোষণাসহ মক বোর্ডিং কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। এছাড়া অংশগ্রহণকারীরা ইমিগ্রেশন ও পাসপোর্ট নিয়ন্ত্রণ, লাগেজ সংগ্রহ এবং রিসিভ/মিট-অ্যান্ড-গ্রিটসহ অ্যারাইভাল প্রক্রিয়াও অনুশীলন করে।

এমিরেটসে বর্তমানে বিশেষ অটিজম সচেতনতা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এমন ৩৫ হাজারেরও বেশি কেবিন ক্রু ও গ্রাউন্ড স্টাফ রয়েছে। ২০২৫ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত এমিরেটস এয়ারপোর্ট সার্ভিসেস টিম বিশ্বজুড়ে বিভিন্ন বিমানবন্দরে ৪০টি ট্রাভেল রিহার্সাল সেশন আয়োজন করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!