1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
Oplus_16908288
এমিরেটস বিশ্বজুড়ে তাদের নেটওয়ার্কে বড়দিনকে ঘিরে ব্যপক আয়োজন করেছে। পুরো ডিসেম্বর জুড়ে ভ্রমণের প্রতিটি ধাপেই যাত্রীরা পাবেন বিশেষ উৎসবের ছোঁয়া। আগামী কয়েক সপ্তাহে প্রায় ৫০ লাখ যাত্রী এমিরেটসে ভ্রমণ করবে বলে ধারণা করা হচ্ছে। । এ সময় বিমানবন্দর লাউঞ্জ থেকে শুরু করে ফ্লাইটগুলোতে যাত্রীদের জন্য থাকছে বিভিন্ন উৎসবমুখর আয়োজন। এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বড়দিন উপলক্ষে আড়ম্বরপূর্ণ আয়োজনের খবর জানিয়েছে।
এ সময় মেন্যুতে থাকছে মৌসুমি খাবারের বিশেষ আকর্ষণ। সকল কেবিনে যাত্রীদের পরিবেশন করা  হবে হট চকোলেট। প্রথম, বিজনেস ও প্রিমিয়াম ইকোনমি ক্লাসের যাত্রীরা উপভোগ করতে পারবেন বড়দিনের বিশেষ খাবার—স্যালমন গ্রাভাডলাক্স, হার্ব-ক্রাস্টেড ল্যাম্ব শ্যাঙ্ক, ঐতিহ্যবাহী টার্কি ডিনার এবং নানান ধরনের সুস্বাদু ডেজার্ট। ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্যও থাকছে খাবারের বিশেষ আয়োজন।, শিশুদের পরিবেশন করা হবে থিমভিত্তিক খাবার ও উপহার।
এমিরেটসের বিশ্বব্যাপী লাউঞ্জগুলোতে যাত্রীরা উপভোগ করতে পারবেন শীতকালীন থিমভিত্তিক খাবার আইটেম, হাতে তৈরি ককটেল, শ্যাম্পেইন পেয়ারিং এবং ঐতিহ্যবাহী বড়দিনের মিষ্টান্ন। এ৩৮০ বিমানের অনবোর্ড সোশ্যাল লাউঞ্জে পরিবেশিত হবে বিশেষ মিষ্টি, উৎসবের স্যান্ডউইচ এবং  মৌসুমি সেলফি প্রপস।
এমিরেটস ফ্লাইট বিনোদন ব্যবস্থায় থাকছে উৎসবের ছোঁয়া। ৩৯টি বড়দিনের চলচ্চিত্র, ৪২টি টিভি স্পেশাল এবং বিশেষভাবে সাজানো মিউজিক প্লেলিস্ট।
যাত্রীরা এমিরেটস রেড উইন্টার ২০২৫ ক্যাটালগ থেকে ভ্রমণকালে বিশেষ উপহার ক্রয়ের সুবিধা পাবেন।  পাশাপাশি, অসহায় শিশুদের সহায়তায় এমিরেটস চালু করেছে “ইউ ডোনেট, এমিরেটস ডাবলস”।  যাত্রীরা যে পরিমাণ দান করবেন, এমিরেটস তার সমপরিমাণ যোগ করে সহায়তা তহবিল তৈরি করবে।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৪০ এর অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ নিয়ে ভ্রমণ সুবিধা পাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!