1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

চলতি বছর সারাবিশ্বে ১৭,৩০০ এর অধিক প্রফেশনাল নিয়োগ দেবে এমিরেটস গ্রুপ

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

এমিরেটস গ্রুপ সারাবিশ্বে একটি ট্যালেন্ট হান্ট এবং নিয়োগ প্রোগ্রাম শুরু করেছে। গ্রুপটির অভাবনীয় উন্নয়নের সঙ্গে সঙ্গতি রেখে প্রয়োজনীয় মানবসম্পদ নিয়োগ এই প্রোগ্রামের লক্ষ্য। এর অধীনে ৩৫০টির অধিক ভূমিকায় ১৭,৩০০ এর অধিক প্রতিভাবান পেশাদারকে নিয়োগ দেয়া হবে বলে এমিরেটসের মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এমিরেটস জানায়, যেসব ক্ষেত্রে নিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে কেবিন ক্রু, পাইলট, প্রকৌশলী, বানিজ্যিক ও সেলস টীম, গ্রাহক সেবা, গ্রাউন্ড হ্যান্ডলিং, ক্যাটারিং, আইটি, মানবসম্পদ ও ফিন্যান্স। এ লক্ষ্যে বিশ্বের ১৫০টি নগরীতে ২,১০০ এর অধিক ‘ওপেন-ডে’ আয়োজন করবে এমিরেটস গ্রুপ।

জানা গেছে, ২০২২ সাল থেকে অদ্যবধি ৪১,০০০ এর অধিক পেশাদার এমিরেটস গ্রুপে নিয়োগ লাভ করেছেন, যার মধ্যে প্রায় ২৭,০০০ বিভিন্ন অপারেশন্স কার্যক্রম পরিচালনার লক্ষ্যে। বর্তমানে গ্রুপটিতে ১২১,০০০ এর অধিক এমপ্লয়ী কাজ করছে।

দুবাই ভিত্তিক এমপ্লয়ীরা এমিরেটস গ্রুপের বিভিন্ন আকর্ষণীয় সুবিধা লাভ করেন, যার মধ্যে রয়েছে প্রফিট শেয়ার, সর্বাত্মক মেডিক্যাল ও জীবন বীমা কভারেজ, বিভিন্ন ভ্রমণ সুবিধা যেমন বাৎসরিক ছুটিতে ফ্লাইট টিকিট, নিজের এবং পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের জন্য টিকিট মূল্যে বিশেষ ছাড়, মালামাল পরিবহণে মূল্যছাড় এবং মেম্বারশীপ কার্ডের মাধ্যমে বিভিন্ন রিটেইল, হসপিটালিটি ও লাইফস্টাইল আউটলেটে মূল্যছাড় ইত্যাদি।

আগ্রহী প্রার্থীরা এ নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের জন্য www.emiratesgroupcareers.com এ গিয়ে আবেদন করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!