1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

মিশরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চতুর্থ ইউনিটের নির্মান কাজ শুরু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

‘ফার্স্ট কংক্রীট অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রতি মিশরের এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চতুর্থ ইউনিটের মূল পর্বের নির্মান কাজ শুরু হয়েছে। এল-দাবা মিশরের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল শাখা প্রকল্পটির জেনারেল কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে।

রসাটম প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফার্স্ট কংক্রীট অনুষ্ঠানে যুক্ত ছিলেন। এছাড়াও মিশরের প্রধানমন্ত্রী মৌস্তফা মাদবুলি, রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ, মিশরের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানী বিষয়ক মন্ত্রী ডঃ মোহামেদ সাকের এবং মিশরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের চেয়ারম্যান ডঃ আমজেদ এল-ওয়াকিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

আলেক্সি লিখাচেভ তাঁর বক্তব্যে জানান, আসওয়ান বাঁধ নির্মানের পর মিশরীয় এই পরমাণু বিদ্যুৎ প্রকল্পটি দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে সর্ববৃহৎ প্রকল্প। বর্তমানে এল-দাবা এনপিপি’র চারটি ইউনিট নির্মানাধীন। মিশরীয় এই সাইটটি সারা বিশ্বে আমাদের দ্বারা নির্মিত দুটি বৃহত্তম পারমাণবিক প্রকল্পের একটি”।

মিশরের প্রথম পরমাণু বিদ্যুৎ প্রকল্প এল-দাবা এনপিপিতে চারটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। চারটি ইউনিটেই স্থাপিত হবে ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর। রাশিয়া প্রকল্পটি নির্মান করা ছাড়াও এর পুরো আয়ুষ্কাল জুড়ে পারমাণবিক জ্বালানী সরবরাহ করবে। অধিকন্তু, প্রকল্পটি চালুর পর প্রথম দশ বছর প্রয়োজনীয় পরিচালন ও সার্ভিসিং সেবা প্রদান করবে। রাশিয়ার সহযোগিতায় মিশরীয় বিশেষজ্ঞরা প্রয়োজনীয় প্রশিক্ষণ সুবিধা পাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!