1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

পাকিস্তানি পুলিশ দুর্নীতির শীর্ষে

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পাকিস্তান (টিআইপি) শনিবার দেশটিতে একটি জরিপ প্রকাশ করেছে। জরিপে দেশটির কোন প্রতিষ্ঠান কতটুকু দুর্নীতিগ্রস্ত তা উঠে এসেছে। ফলাফল অনুযায়ী সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছে পাকিস্তান পুলিশ। টিআইপি জাতীয় দুর্নীতি সমীক্ষা-২০২৩ অনুযায়ী শীর্ষ তিনটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে বিচার বিভাগও রয়েছে। বাকি দুটি হলো পুলিশ (দুর্নীতিতে শীর্ষে) ও টেন্ডার এবং ঠিকাদারি বিভাগ। পরের ধাপে রয়েছে দেশটির শিক্ষা, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার, ভূমি প্রশাসন এবং শুল্ক, আবগারি ও আয়কর বিভাগ।

প্রতিবেদন অনুযায়ী, পাবলিক সার্ভিসের মধ্যে সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয়েছে পাকিস্তানের বিচার বিভাগে যার পরিমাণ গড়ে সর্বোচ্চ ২৫ হাজার ৮৪৬ রুপি। আর খাইবার পাখতুনখাওয়ার বিচার ব্যবস্থায় কাজের জন্য গড়ে সর্বোচ্চ ঘুষ দেওয়া হয়েছে ১ লক্ষ ৬২ হাজার রুপি।

পাঞ্জাব প্রদেশে  একজন নাগরিক গড়ে পুলিশে চাকরির জন্য সর্বোচ্চ ঘুষ দিয়েছেন ২১ হাজার ১৮৬ রুপি। আর বেলুচিস্তানে একজন নাগরিক স্বাস্থ্য সেবার জন্য গড়ে সর্বোচ্চ ঘুষ দিয়েছেন ১ লাখ ৬০ হাজার রুপি।

এনসিপিএস ২০২৩ অনুযায়ী জাতীয় পর্যায়ে দুর্নীতির প্রধান কারণ হল মেধার অভাব (৪০ শতাংশ)। প্রাদেশিক স্তরের মধ্যে সিন্ধুতে (৪২ শতাংশ), কেপিতে (৪৩ শতাংশ) ও বেলুচিস্তানে (৪৭ শতাংশ) মেধার অভাবকে দুর্নীতির একটি প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। পাঞ্জাবে (৪৭ শতাংশ) দুর্নীতির প্রধান কারণ হিসেবে ব্যক্তিগত লাভের আশায় আমলাতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যবহারকে দেখানো হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!