1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

এমিরেটসের ৪৮টি সাপ্তাহিক ফ্লাইট ২৬ অক্টোবর থেকে লন্ডন হিথ্রোতে উন্নীত হচ্ছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

এমিরেটস এয়ারলাইন আসন্ন শীত মৌসুমে বর্ধিত যাত্রী চাহিদা পুরনের লক্ষ্যে ২৬ অক্টোবর থেকে লন্ডন হিথ্রোতে আরো ৬টি অতিরিক্ত সাপ্তাহিক ফ্লাইট যুক্ত করছে। এর ফলে এই বিমানবন্দরে এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা ৪৮টিতে উন্নীত হবে। বর্তমানে এয়ারলাইনটি প্রতিদিন লন্ডন হিথ্রোতে তাদের ফ্ল্যাগশীপ এয়ারবাস এ৩৮০ এর সাহায্যে দৈনিক ৬টি ফ্লাইট পরিচালনা করছে বলে এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

অতিরিক্ত ফ্লাইটগুলো সপ্তাহের শুক্রবার ছাড়া অন্যান্যদিনগুলোতে পরিচালিত হবে। ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭-৩০০ইআর, যার ইকোনমি, বিজনেস এবং প্রথম শ্রেণীতে ৩৫০টির অধিক যাত্রী আসন থাকবে।

২০২৬ সালের ফেব্রুয়ারী নাগাদ লন্ডনের হিথ্রো, গ্যাটউইক এবং স্ট্যানস্টীড বিমানবন্দরগুলোতে পরিচালিত এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা ১৪৬টিতে উন্নীত হবে। এছাড়াও, বিভিন্ন আঞ্চলিক গন্তব্য যেমন ম্যানচেস্টার, বার্মিংহ্যাম, নিউ ক্যাসেল, গ্লাসগো এবং এডেনবার্গেও এমিরেটস ফ্লাইট সেবা প্রদান করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!