1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

চীনের হাংজুতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে
Oplus_16777216
এমিরেটস আনুষ্ঠানিকভাবে চীনের হাংজুতে দৈনিক ফ্লাইট সেবা চালু করেছে। হাংজু, চীনের মূল ভূখণ্ডে এমিরেটসের পঞ্চম গেটওয়ে ।
এমিরেটসের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বর্তমানে এমিরেটস চীনের পাঁচটি নগরী —বেইজিং, সাংহাই, গুয়াংজু, শেনঝেন এবং হাংজু—সপ্তাহে মোট ৪৯টি ফ্লাইট পরিচালনা করছে। হাংজুতে প্রথম ও বিজনেস শ্রেনী যাত্রীদের জন্য এমিরেটস বিনামূল্যে স্বতন্ত্র¿ লিমোজিনে বিমানবন্দর ট্র্যান্সফার সেবাও চালু করেছে। এই সেবা বর্তমানে বেইজিং, সাংহাই, লন্ডন, প্যারিস, দুবাই এবং মিলানসহ বিশ্বের ৭০টিরও নগরীতে চালু রয়েছে।
দুবাই-হাংজু রুটে এমিরেটস বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমাণের সাহায্যে পরিচালনা করছে যাতে ৮টি প্রথম শ্রেনী স্যুইট, ৪২টি বিজনেস শ্রেনী এবং ৩০৪টি ইকোনমি শ্রেনী আসন রয়েছে।
চায়না সাউদার্ন এয়ারলাইনস, এয়ার চায়না ও সিচুয়ান এয়ারলাইনসের সঙ্গে ইন্টারলাইন ও কোডশেয়ার চুক্তির মাধ্যমে এমিরেটস তাদের নিজস্ব নেটওয়ার্কের বাইরেও চীনের বিভিন্ন গন্তব্যে ভ্রমনের সুযোগ দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!