1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

এমিরেটসের প্রিমিয়াম ইকোনমি সুবিধা ৬৩৫টিরও বেশি সাপ্তাহিক ফ্লাইটে সম্প্রসারিত

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার চারটি শহরে এমিরেটস তাদের নতুন প্রজন্মের এয়ারবাস এ৩৫০ পুনঃসজ্জিত এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ ফ্লাইটে জনপ্রিয় প্রিমিয়াম ইকোনমি সেবা যোগ করছে । এমিরেটস এর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রিমিয়াম ইকোনমি সেবা যোগ করার কথা বলা হয়েছে।

আম্মান, মুম্বাই, মাসকাট এবং বাহরাইনগামী নির্ধারিত ফ্লাইটে প্রিমিয়াম ইকোনমি এবং বিজনেস শ্রেনী আসন যুক্ত হওয়ার ফলে গ্রাহকরা এমিরেটসের বহুল প্রশংসিত অনবোর্ড সেবা উপভোগের সুযোগ পাবেন।

এই উদ্যোগের মাধ্যমে এমিরেটসের প্রিমিয়াম ইকোনমি সুবিধা সাপ্তাহিক ৬৩৫টিরও বেশি ফ্লাইটে সম্প্রসারিত হলো। শীতকাল নাগাদ এয়ারলাইনটি ৬৮টি শহরে প্রিমিয়াম ইকোনমি শ্রেনী সম্বলিত ফ্লাইট পরিচালনা করবে, যার মধ্যে ৩৬টি শহরে একচেটিয়াভাবে এ সেবা থাকবে।

প্রিমিয়াম ভ্রমণে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এমিরেটস কৌশলগতভাবে তার প্রিমিয়াম ইকোনমি সেবা সম্প্রসারণ করছে। ২০২৫ সালের শেষ নাগাদ এমিরেটসের প্রিমিয়াম ইকোনমি আসন সংখ্যা ২০ লক্ষে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এ সংখ্যা ১৮ লক্ষের বেশি।

এয়ারলাইনের পুনঃসজ্জিত কর্মসূচি, যা বিমান চলাচল ইতিহাসের অন্যতম বৃহত্তম, দ্রুত এগিয়ে চলেছে। গড়ে প্রতি তিন সপ্তাহে একটি বিমান পুনঃসজ্জিত করা হচ্ছে। পরিকল্পিত ২১৯ টি উড়োজাহাজের মধ্যে এখন পর্যন্ত ৬৭টি উড়োজাহাজ পুনঃসজ্জিত হয়েছে । মোট ১১০টি এয়ারবাস এ৩৮০ এবং ১০৯টি বোয়িং৭৭৭ উড়োজাহাজ পুনঃসজ্জিত করবে। এয়ারলাইনটির বর্তমানে ৯টি এয়ারবাস এ৩৮০ ব্যবহার করে ১৫টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!