1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

স্বাভাবিকভাবেই চলছে এমিরেটস ফ্লাইট

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

গত ২৩ জুন রাতে মধ্যপ্রাচ্যে ঘটনার কয়েক ঘন্টা পর হতেই এমিরেটস তাদের নিয়মিত ফ্লাইট কার্যক্রম ফের শুরু করেছে। এরফলে, এমিরেটস ফ্লাইটের যাত্রীদের তেমন কোনও উল্লেখযোগ্য ভোগান্তির শিকার হতে হয়নি। তাৎক্ষণিকভাবে এয়ারলাইনটি তার কন্টিঞ্জেন্সী প্ল্যান চালু করে এবং কিছু সংখ্যক ফ্লাইট বাতিল করা হয় এবং আকাশপথে ফ্লাইট জ্যামের কারণে কিছু সংখ্যক ফ্লাইটকে রুট পরিবর্তন করে দীর্ঘ পথ অবলম্বন করতে হয়। তবে কোনও ফ্লাইট ডাইভার্শনের ঘটনা ঘটেনি। এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

গত দুই সপ্তাহ ধরে চলমান পরিস্থিতির মাঝে এমিরেটস তাদের ফ্লাইট শিডিউল অক্ষুন্ন রেখেছে, তবে সংঘাতপূর্ণ অঞ্চলকে এড়িয়ে কিছু ফ্লাইটকে বিকল্প পথে চলাচল করতে হয়েছে। এই সময়ে এমিরেটস তাদের বৈশ্বিক নেটওয়ার্কে ৫,৮০০টির অধিক ফ্লাইটে ১৭লক্ষাধীক যাত্রী পরিবহণ করেছে।

সংঘাতের কারণে এমিরেটস তাৎক্ষণিকভাবে ঐ অঞ্চলে আক্রান্ত দেশগুলোতে তাদের ফ্লাইট সাময়িকভাবে বাতিল করলেও অন্যান্য গন্তব্যেও নিয়মিতভাবে ফ্লাইট চলাচল করেছে। আম্মান ও বৈরুতে কিছু সময়ের জন্য ফ্লাইট সাসপেন্ড করা হলেও দ্রুততম সময়ে শুরু করা হয়।

এ সময় এমিরেটস বিভিন্ন এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক অবস্থা সম্পর্কে নিয়মিতভাবে যোগাযোগ ও সমন্বয় রক্ষা করেছে এবং সম্ভাব্য সকল ঝুঁকি বিশ্লেষণ করে কিছু সংখ্যক ফ্লাইটকে সংঘাতপূর্ণ অঞ্চল এড়িয়ে বিকল্প পথে পরিচালনা করেছে।

গত দুই সপ্তাহ ধরে এমিরেটস তাদের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ চ্যানেল ইত্যাদির মাধ্যমে যাত্রীদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত রেখেছে। এয়ারলাইনের রিজার্ভেশন টীমগুলো ক্ষতিগ্রস্থ যাত্রীদের রি-বুকিং সহ অন্যান্য বিষয়ে জরুরী সহায়তা প্রদান করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!