1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

এমিরেটস ফ্লাইট ক্যাটারিং এ যুক্ত হচ্ছে ৯২ টি আধুনিক এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাক

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

এমিরেটস এয়ারলাইনের ফ্লাইট ক্যাটারিং শাখা তাদের বহরে আগামী ১২ মাসে ৯২টি অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাক যুক্ত করতে যাচ্ছে। আগামী পাঁচ বছরে নিজস্ব এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাক বহরের আধুনিকিকরণ প্রোগ্রামে অন্যান্য সুবিধার সঙ্গে বহরে যুক্ত হবে ১২০টি পরবর্তী প্রজন্মের পরিবহণ ইউনিট।এমিরেটস এর মিডিয়া উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

সম্প্রতি এমিরেটস ফ্লাইট ক্যাটারিং মালাখান এবং আল- ফুতাইম অটো এবং মেশিনারি কোম্পানির সঙ্গে ৫৩টি ক্যাটারিং ট্রাক ক্রয়ের চুক্রি স্বাক্ষর করেছে। এতে ব্যয় হবে হয়েছে ১৬ মিলিয়ন মার্কিন ডলার। এ বছরেই এ ট্রাকের প্রথম চালান পাওয়া যাবে।

নতুন এই এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাকগুলোতে থাকবে আধুনিক সেন্সর ও মনিটরিং ব্যবস্থা যার ফলে গ্রাউন্ড লোডিং এবং আন লোডিং এর ক্ষেত্রে দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পাবে। এ ছাড়াও ইউরো ডিজেল ইঞ্জিন প্রযুক্তি থাকাতে ট্রাকগুলো অধিকতর পরিবেশবান্ধব ।

কার্বন নিঃসরণমুক্ত গ্রাউন্ড ক্যাটারিং কার্যক্রমের জন্য এমিরেটস ফ্লাইট ক্যাটারিং বৈদ্যতিক এয়ারক্রাফট ট্রাক ব্যবহারের পরিকল্পনা করছে। এ জাতীয় প্রথম ট্রাক ২০২৬ সালে গ্রীষ্মকালে বহরে যুক্ত হবে।

এমিরেটস ফ্লাইট ক্যটারিং তিনশত এয়ারক্রাফট ক্যাটারিং ট্রাকের একটি বিশাল বহর পরিচালনা করছে যা বিশ্বের অন্যতম বৃহৎ। এমিরেটস ফ্লাইট ক্যাটারিং সেন্টারটি দুবাইয়ের ১৬০,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত । কেন্দ্রটির দৈনিক উৎপাদন ক্ষমতা ২৫০,০০০ মিল । এখান থেকে প্রতিদিন শতাধিক এয়ারলাইনের জন্য খাবার সরবরাহ করা হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!