1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

এক যুগ পর সিরিয়ার দামেস্কে পুনরায় এমিরেটস ফ্লাইট

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

এমিরেটস এয়ারলাইন আগামী ১৬ জুলাই ২০২৫ থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে পুনরায় নিয়মিত ফ্লাইট শুরু করতে যাচ্ছে। ২০১২ সাল থেকে এই ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছিল এয়ারলাইনটি। বর্তমান ইউএই-জিসিএএ পরিস্থিত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমিরেটস এর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দামেস্কে পুনরায় নিয়মিত ফ্লাইট চালুর খবর জানানো হয়েছে।

এমিরেটস জানায়, প্রাথমিকভাবে দুবাই-দামেস্ক রুটে সপ্তাহে তিনদিন- সোম, বুধ ও রবিবার নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে এবং ২ আগস্ট থেকে শনিবারেও ফ্লাইট চালু হবে। ২৬ অক্টোবর থেকে এই রুটে প্রতিদিনই ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস।

দামেস্কে ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে ৩০২ আসনবিশিষ্ট বোয়িং ৭৭৭-২০০এলআর। উড়োজাহাজটির বিজনেস শ্রেণীতে ৩৮টি এবং ইকোনমি শ্রেণীতে ২৬৪টি আসন থাকবে।

ফ্লাইদুবাই এর সঙ্গে এমিরেটসের কোডশেয়ার পার্টনারশীপ থাকার ফলে দামেস্কগামী বা দামেস্ক থেকে ভ্রমণকারী যাত্রীরা এমিরেটসের নেটওয়ার্ক বহির্ভূত বিভিন্ন গন্তব্যে ভ্রমণ সুবিধা পাবেন।

এমিরেটস বর্তমানে মধ্যপ্রাচ্য/ জিসিসি’র ১৩টি নগরীটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এই অঞ্চলে এয়ারলাইনটি পরিচালিত ফ্লাইটের সংখ্যা সপ্তাহে ১৯১টি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!