1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

সিউল ও লন্ডন স্ট্যানস্টেডে চলাচল করবে এমিরেটসের রেট্রোফিট বোয়িং ৭৭৭

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

এমিরেটস এয়ারলাইন আগামী ১৪ এপ্রিল থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং যুক্তরাজ্যের লন্ডন স্ট্যানস্টেডে ফ্লাইট পরিচালনায় তাদের পুনঃসজ্জিত বা রেট্রোফিট বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করবে। এমিরেটসের মিডিয়া উইং প্রেরীত এক প্রেসব্জ্ঞিপ্তিতে এ খবর জানিয়েছে।

সিউলে সপ্তাহের সোম, বুধ এবং শুক্রবার একটি করে ফ্লাইট রেট্রোফিট বোয়িং ৭৭৭ এর সাহায্যে পরিচালিত হবে। অন্যদিকে, লন্ডন হিথ্রো এবং এডিনবার্গের পর লন্ডন স্ট্যানস্টেড হবে যুক্তরাজ্যে তৃতীয় গন্তব্য যেখানে ফ্লাইট পরিচালনায় এমিরেটস এই উড়োজাহাজ ব্যবহার করবে। সর্বশেষ প্রজন্মের প্রোডাক্ট ও অত্যন্ত অভিজাত ইন্টেরিয়র সমৃদ্ধ এমিরেটসের এই উড়োজাহাজগুলো ইতোমধ্যে ইউরোপের ব্রাসেলস, জেনেভা, জুরিখ এবং এথেন্সে চলাচল করছে।

এমিরেটসের এই রেট্রোফিট বোয়িং গুলোতে রয়েছে প্রিমিয়াম ইকোনমিসহ চারটি শ্রেণী, যার প্রতিটিতে বিলাসিতা ও আরামপ্রদতার সমন্বয় ঘটানোর চেষ্টা করা হয়েছে। এটির বিজনেস শ্রেণীতে আসন বিন্যাস ১-২-১ যাতে প্রত্যেকের সর্বোচ্চ ব্যাক্তিগত গোপনীয়তার সাথে সাথে প্রতি যাত্রী সরাসরি আইলে এক্সেস পান। কিছু সংখ্যক উড়োজাহাজে প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য রয়েছে আলাদা স্যুইট যাতে দূর্দান্ত বিলাসিতা ও আরামপ্রদতার সঙ্গে অনন্য ডিজাইনের সংমিশ্রণ ঘটেছে।

সকল শ্রেণী কেবিনে ইন্টেরিয়রকে ঢেলে সাজানো হয়েছে, যুক্ত হয়েছে আধুনিক ডিজাইন এলিমেন্ট যার মধ্যে রয়েছে আধুনিক কালার পেলেট, ঘাফ ট্রি মটিফ এবং উড ফিনিশিং।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!