1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

এশিয়ার তিনটি নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করছে এমিরেটস

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

এমিরেটস এয়ারলাইন তার বৈশ্বিক নেটওয়ার্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে এশিয়ার নতুন তিনটি গন্তব্যে ফ্লাইট পরিচালনার করার সিদ্ধান্ত নিয়েছে। ১ জুলাই ২০২৫ দুবাই থেকে চীনের শেনঝেনে দৈনিক বিরতিহীন ফ্লাইট চলাচল করবে। এছাড়াও ২ জুন ২০২৫ থেকে ভিয়েতনামের ডা-নাং এ সপ্তাহে চারটি এবং ৩ জুন ২০২৫ থেকে কম্বোডিয়ার সিয়েম রীপে তিনটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালিত হবে। এই ফ্লাইটগুলো ভায়া ব্যাংকক চলাচল করবে। এমিরেটস এর মিডিয়া উইং প্রেরীত এক প্রেসবিজ্ঞপিতে নতুন গন্তব্যে ফ্লাইট শুরুর খবর জানিয়েছে।

নতুন গন্তব্য গুলোতে ফ্লাইট চালু হলে এশিয়ার ২৪টি গন্তব্যে এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ২৬৯টি তে উন্নীতে হবে। উল্লেখ্য, শেনঝেন চীনের মূল ভূখন্ডে এমিরেটসের চতুর্থ গেটওয়ে, ডা-নাং ভিয়েতনামের তৃতীয় এবং সিয়েম রীপ কম্বোডিয়ায় দ্বিতীয়।

২০০২ সালে সাংহাইয়ে ফ্লাইট শুরুর মাধ্যমে এমিরেটস প্রথম এয়ারলাইন হিসেবে মধ্যপ্রাচ্যের সঙ্গে চীনের মুল ভূখন্ডকে সরাসরি ফ্লাইটের মাধ্যমে যুক্ত করে। বর্তমানে এয়ারলাইনটি বেইজিং, সাংহাই এবং গুয়াংজুতে নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করছে। এমিরেটস প্রতি সপ্তাহে চীনের মূল ভূখন্ড থেকে দুই হাজার টন কার্গো পরিবহণ করে থাকে।

ডা-নাং, ভিয়েতনামে এমিরেটসের তৃতীয় গন্তব্য। বর্তমানে হ্যানয় এবং হো চি মিন সিটিতে নিয়মিত চলাচল করছে এয়ারলাইনটি। প্রতি সপ্তাহের সোম, বুধ, শুক্র ও রবিবার ভায়া ব্যাংকক ফ্লাইটটি পরিচালিত হবে।

অন্যদিকে, কম্বোডিয়ার সিয়েম রীপে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ভায়া ব্যাংকক ফ্লাইট পরিচালনা করা হবে।

এমিরেটসের ২৪টি কোডশেয়ার এবং ইন্টারলাইন পার্টনার চুক্তির অধীনে ভায়া শেনঝেন, ডা-নাং, সিয়েম রীপ অথবা ব্যাংকক যাত্রীরা বিভিন্ন গন্তব্যে সুবিধাজনকভাবে ভ্রমণ সুবিধা পাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!