1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

মৌসুমী চাহিদা পূরণে কলম্বোয় এমিরেটসের অতিরিক্ত ফ্লাইট

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

এমিরেটস এয়ারলাইন ২ জানুয়ারী ২০২৫ থেকে দুবাই-কলম্বো রুটে অতিরিক্ত একটি সিডিউল ফ্লাইট পরিচালনা করবে। চলতি মৌসুমে শ্রীলংকায় আগমনকারী পর্যটকদের চাপ সামলাতে অতিরিক্ত এই ফ্লাইটটি সহায়ক হবে। এই ফ্লাইট চালু হলে, দুবাই-কলম্বো রুটে যাত্রী আসন ত্রিশ শতাংশ বৃদ্ধি পাবে। অতিরিক্ত ফ্লাইট ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত সপ্তাহে ছয় দিন চলাচল করবে।

ফ্লাইটে ৩৬০ জন যাত্রী পরিবহণ করা সম্ভব হবে, যার মধ্যে ৮জন প্রথম শ্রেণী স্যুইটে, ৪২জন বিজনেস শ্রেণীতে এবং ৩১০জন ইকোনমি শ্রেণীতে। বর্তমানে এমিরেটস কলম্বোতে দৈনিক ৩টি ফ্লাইট পরিচালনা করছে যার মধ্যে দু’টি সরাসরি অপরটি ভায়া মালে।

শ্রীলংকার পর্যটনের উন্নতিতে দেশটির পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে এমিরেটসের একটি কৌশলগত পার্টনারশীপ চুক্তি রয়েছে। সম্প্রতি দেশটির পর্যটন কর্তৃপক্ষ নিজস্ব প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ বিশ্ববাসীর কাছে তুলে ধরার মাধ্যমে বাস্তুসচেতন পর্যটক আকর্ষণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২৫ সালে ত্রিশ লক্ষ পর্যটক আনার লক্ষমাত্রা নির্ধারন করেছে দেশটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!