1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সহযোগী রসাটমের টেকনিক্যাল একাডেমীর নতুন মর্যাদা লাভ

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে
23 ??????? 2024 ???? ??? ??????????????? ????????????????? ??????????? «??????????? ???????? “????????”» ? ????????????? ????????? ?? ??????? ??????? (??????) ????????? ?????????? ? ????????? ??????? ???????? ??? ?????? ?????????????? ?????? ? ????? ?????????? «????????» ???????? ? ???????? ???????????? ????????, ? ????? ? ?????????? ??????????? ???????? ??????????????.

রসাটেমের টেকনিক্যাল একাডেমী আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (ওঅঊঅ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে আইএইএ’র সহযোগী কেন্দ্র হিসেবে পারমাণবিক জ্ঞান ব্যবস্থাপনা এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে একাডেমীর স্ট্যাটাস বৃদ্ধি করা হয়েছে। এসকল ক্ষেত্রে আইএইএ’র সহযোগী হিসেবে রসাটম টেকনিক্যাল একাডেমী হলো প্রথম এবং একমাত্র প্রতিষ্ঠান যারা পাঁচটি প্রোগ্রাম নিয়ে কাজ করছে। উল্লেখ্য, এই প্রোগ্রামগুলোর মধ্যে ক্ষুদ্র মডিউলার রিয়্যাক্টর ক্ষেত্রটিও অন্তর্ভূক্ত রয়েছে। রসাটমের মিডিয়া উইং বুধবার (২৬ অক্টোবর) প্রেরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

গত ২১-২৫ অক্টোবর ভিয়েনায় অনুষ্ঠিত ক্ষুদ্র মডিউলার রিয়্যাক্টর (এসএমআর) এবং এর ব্যবহার শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সাইডলাইনে চুক্তিটিতে স্বাক্ষর করেন রসাটম টেকনিক্যাল একাডেমীর রেক্টর ইউরি সিলিজনিওভ; আইএইএ’র উপ-মহাপরিচালক মিখাইল চুদাকভ ও নাজাত মোখতার এবং পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের প্রধান লীডি এভরার্ড।

চুক্তির অধীনে রসাটম টেকনিক্যাল একাডেমী পারমাণবিক শক্তি, পারমাণবিক সুরক্ষা, পারমাণবিক বিজ্ঞান এবং এর ব্যবহার বিষয়ে আইএইএ’র সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করবে। একই সঙ্গে, ক্ষুদ্র মডিউলার রিয়্যাক্টর, মেডিক্যাল পদার্থবিদ্যা এবং রেডিও ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত হবে।

ইউরি সিলিজনিওভ এ ব্যাপারে বলেন, “প্রোগ্রামের বিস্তার সংক্রান্ত আইএইএ’র সঙ্গে আমাদের সহযোগিতা চুক্তির মাধ্যমে ক্ষুদ্র মডিউলার রিয়্যাক্টরের উন্নয়ন, নকশা প্রণয়ন এবং নির্মানের ক্ষেত্রে এবং একই সঙ্গে নিউকিয়ার মেডিসিনের উন্নয়নের ক্ষেত্রে রাশিয়ার সর্বোচ্চ যোগ্যতা ও দক্ষতার স্বীকৃতি মিলেছে। এছাড়াও জ্ঞান ব্যবস্থাপনা এবং মানবসম্পদ উন্নয়নে রসাটম টেকনিক্যাল একাডেমী যেসকল প্রোগ্রাম বাস্তবায়ন করছে, তার ব্যাপারে আইএইএ’র গ্রহণযোগ্যতাও প্রমানিত হয়েছে”।

রসাটম টেকনিক্যাল একাডেমী পারমাণবিক শিল্পের সঙ্গে যুক্ত পেশাদারদের জন্য একটি আধুনিক সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে বিবেচিত। একাডেমীটি পারমাণবিক শক্তি প্রকৌশল এবং পারমাণবিক শিল্পে কর্মরত বিশেষজ্ঞ ব্যবস্থাপকদের পেশাগত পুনঃপ্রশিক্ষণ, ব্যাক্তিগত সার্টিফিকেশন প্রদান করে। এছাড়াও পারমাণবিক শক্তির নিরাপদ ব্যবহার, তত্তাবধান, রাষ্ট্রীয় সুরক্ষা এবং পরিচালন ও সমর্থন প্রক্রিয়ায় রসাটমের অন্তর্ভূক্ত বিভিন্ন সংস্থাগুলোকে বৈজ্ঞানিক ও পদ্ধতিগত সহায়তা প্রদান করে এই একাডেমী।

আইএইএ’র সহযোগী হিসেবে রসাটম টেকনিক্যাল একাডেমী ২০১৯ থেকে নিয়মিতভাবে পারমাণবিক জগতে নবাগত দেশগুলোর বিশেষজ্ঞদের জন্য বিভিন্ন ওয়ার্কশপ, প্রশিক্ষণ কোর্স আয়োজন করে আসছে। গত চার বছরে এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার ৬১টি দেশের ১,৪১০জন বিশেষজ্ঞ একাডেমীটি থেকে প্রশিক্ষণ লাভ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!