1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

কমিশনিং পারমিট পেলো তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ ইউনিট

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২৯ বার পড়া হয়েছে
default

তুরস্কে নির্মানাধীন প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক নম্বর ইউনিটকে কমিশনিং পারমিট প্রদান করেছে দেশটির কাউন্সিল অফ দা নিউক্লিয়ার রেগুলেটরি এজেন্সী। এই পারমিট পাওয়ার ফলে আকুইয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিটটির স্টার্টআপ এবং সমন্বয়ের কাজ শুরুর পথ উন্মুক্ত হলো। বিদ্যুৎকেন্দ্র নির্মানে ‘কমিশনিং পারমিট’ প্রদান হচ্ছে শেষ ধাপ। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের একটি প্রতিষ্ঠান আকুইয়ু নিউক্লিয়ার জেএসসি ‘বিল্ড, ওন এন্ড অপারেট’ ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

পারমিট প্রাপ্তির লক্ষ্যে ১৭ মার্চ ও ২৪ আগস্ট ২০২৩ দুই ধাপে তুর্কি নিয়ন্ত্রণকারী সংস্থার কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদান করা হয়। নির্মানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে উল্লেখিত বিদ্যুৎ ইউনিটিটি কমিশনের জন্য প্রস্তুত এই মর্মে প্রদানকৃত প্রয়োজনীয় সকল ডকুমেন্ট বিবেচনা ও পর্যালোচনার পর কমিশনিং পারমিট অনুমদিত হয় বলে রসাটমের গণমাধ্যম এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে।

লাইসেন্সিং এর পরবর্তী ধাপে এই বিদ্যুৎ ইউনিটের জন্য অপারেটিং লাইসেন্স পেতে হবে, যার ওপর ভিত্তি করেই রিয়্যাক্টরে জ্বালানী লোড করা হবে এবং প্রিকমিশনিং নিয়ন্ত্রণ অপারেশন্স চালানো হবে।

আকুইয়ু নিউক্লিয়ারের প্রধান নির্বাহী আনাস্তাসিয়া জ্যোতিয়েভা জানান, “পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের লাইফ সাইকেলে লাইসেন্সিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। লাইফ সাইকেলের প্রতিটি ধাপ যেমন সাইট নির্বাচন, নকশা প্রনয়ন, নির্মান, অপারেশন এবং ডিকমিশনিং এর অন্তর্ভূক্ত। আকুইয়ু এনপিপি’র প্রথম ইউনিটের জন্য কমিশনিং পারমিটের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে, আমরা সকল তুর্কী আইন এবং আন্তর্জাতিক মানদন্ড মেনেই প্রকল্পটি নির্মান করতে সফল হয়েছি”।

প্রসংগত: তুরষ্কের প্রথম আকুইয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মোট চারটি ইউনিট স্থাপিত হবে, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০মেগাওয়াট। প্রকল্পটির জন্য বেছে নেয়া হয়েছে ৩+ প্রজন্মের অত্যাধুনিক রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক সুরক্ষা ও নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও একই ধরণের রিয়্যাক্টর স্থাপিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!