1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

পারমাণবিক ক্ষেত্রে বুরকিনা ফাসো’কে সহায়তা করবে রসাটম

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে
5 июня на полях Петербургского международного экономического форума (ПМЭФ-2024) прошло подписание трех меморандумов о взаимопонимании между Госкорпорацией «Росатом» и министерством энергетики, шахт и карьеров Буркина-Фасо.

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো’র জাতীয় কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা প্রদান করবে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম। রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ এবং বুরকিনা ফাসো’র এনার্জী মন্ত্রী ইয়াকুবা জাবের গাউবা সম্প্রতি রাশিয়ার সেন্ট পীটার্সবার্গে এতদসংক্রান্ত তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। রসাটমের গণমাধ্যম প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে চুক্তি স্বাক্ষরের খবর জানিয়েছে।

সমঝোতা স্মারকগুলোর অধীনে যে সকল ক্ষেত্রে উভয় পক্ষ সহযোগিতা করবে তার মধ্যে রয়েছে পরমাণু শক্তি বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ, পারমাণবিক অবকাঠামো নির্মান এবং পারমাণবিক শক্তি সম্পর্কে জনমনে ইতিবাচক ধারণা তৈরি করা। বুরকিনা ফাসো’র পারমাণবিক ক্ষেত্রের জন্য প্রয়োজনীয় জনবল তৈরির জন্য নির্দিষ্ট পরিকল্পনা এতে অন্তর্ভূক্ত রয়েছে। দক্ষ জনবল তৈরির জন্য দুদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারষ্পরিক সহযোগিতা, বুরকিনা ফাসো’র জন্য স্বল্প মেয়াদী শিক্ষা প্রোগ্রাম, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষামূলক ও বিজ্ঞানভিত্তিক প্রকাশনা এবং উভয় দেশের মধ্যে শিক্ষার্থী বিনিময় ইত্যাদি বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

বুরকিনা ফাসো’র পারমাণবিক অবকাঠামো নির্মানের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো নির্দিষ্ট করা হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সুপারিশ এবং রসাটমের উত্তম চর্চাগুলো বিবেচনায় নেয়া হবে।

ইতোপূর্বে, ২০২৩ সালের অক্টোবর মাসে স্বাক্ষরিত প্রথম একটি সমঝোতা স্মারকের অধীনে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে পারষ্পরিক সহযোগিতা করতে সম্মত হয় রসাটম এবং বুরকিনা ফাসো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!