1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

সিউলে এমিরেটসের আরও ৩টি সাপ্তাহিক ফ্লাইট

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

এমিরেটস এয়ারলাইন ১৯ ফেব্রুয়ারি ২০২৪ থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সপ্তাহে আরও তিনটি ফ্লাইট পরিচালনা করবে। এর ফলে, দুবাই-সিউল রুটে মোট সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দশটিতে উন্নীত হবে।

নতুন এই ফ্লাইটগুলো পরিচালনায় ব্যবহৃত হবে বোয়িং-৭৭৭। ফাইটগুলো সোম, বুধ এবং শুক্রবার চলাচল করবে। তিনটি ফ্লাইট প্রতি সপ্তাহে দুবাই ও সিউলের মধ্যে সপ্তাহে অতিরিক্ত এক হাজারের অধিক যাত্রী আসনের যোগান দেবে এবং বাড়তি ৪৫টন কার্গো পরিবহণ সুবিধা প্রদান করবে।

এমিরেটস ২০০৫ সাল থেকে সিউলে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে দ্বিতল এয়ারবাস এ-৩৮০ এর সাহায্যে দৈনিক একটি ফ্লাইট পরিচালিত হচ্ছে।

এয়ারলাইনটি বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। একমাত্র এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে ‘প্রথম শ্রেণী’ সেবা অফার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!