1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

আইএইএ-র সাথে বাংলাদেশের পঞ্চম কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (CPF) স্বাক্ষরিত

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে ২০২৬–২০৩২ মেয়াদের জন্য পঞ্চম কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (CPF) স্বাক্ষর করেছে। গত ১৮ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায় এ ফ্রেমওয়ার্ক স্বাক্ষরিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শুক্রবার (২১ মার্চ) রাতে এই ফ্রেমওয়ার্ক স্বাক্ষরের খবর জানিয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন এবং IAEA-এর পক্ষে সংস্থাটির উপ-মহাপরিচালক ও কারিগরি সহযোগিতা বিভাগের প্রধান হুয়া লিউ স্বাক্ষর করেন বলে জানা গেছে।

কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (CPF) একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স কাঠামো, যার মাধ্যমে কোনো সদস্য রাষ্ট্র এবং IAEA-এর মধ্যে মধ্যমেয়াদি কারিগরি সহযোগিতার পরিকল্পনা নির্ধারণ করা হয়। এই কাঠামোর আওতায় অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন খাত চিহ্নিত করা হয়, যেখানে পারমাণবিক প্রযুক্তি ও কারিগরি সহায়তার মাধ্যমে জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা প্রদান করা হবে।

বাংলাদেশ ১৯৭২ সাল থেকে IAEA-এর সদস্য রাষ্ট্র হিসেবে কাজ করছে। নবস্বাক্ষরিত ২০২৬–২০৩২ মেয়াদের CPF-এ সাতটি অগ্রাধিকার খাত নির্ধারণ করা হয়েছে। এসব খাতের মধ্যে রয়েছে—পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা এবং পারমাণবিক সুরক্ষা, জ্বালানি, খাদ্য ও কৃষি, মানব স্বাস্থ্য, পানি ও পরিবেশ, পারমাণবিক জ্ঞান উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং শিল্পক্ষেত্রে বিকিরণ প্রযুক্তির প্রয়োগ।

এই CPF বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার আরও সম্প্রসারিত হবে এবং বিভিন্ন উন্নয়ন খাতে টেকসই অগ্রগতি অর্জন সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!