1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী ও জনতার মধ্যে সংহতির প্রকাশ ঘটেছিল। রাষ্ট্রীয় জীবনের এক অরাজক ও বিশৃঙ্খল অবস্থা এবং রাজনৈতিক শূন্যতার মাঝেই সেদিন এ বিপ্লব ঘটেছিল। আওয়ামী লীগ দিনটিকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করে।

 এরই ধারাবাহিকতায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিনম্র শ্রদ্ধায় দিবসটি পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে আওয়ামী লীগ অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং নিহতদের স্মরণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।  সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।  পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল,  বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম শহিদুজ্জামান নাসিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক,  সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহক আলী মালিথা,  ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানসহ দলীয়, সহযোগী ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!