1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

সমষ্টি’র আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে ওয়েবিনারে আলোচনা অনুষ্ঠিত

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে

ইউনেস্কোর সহযোগিতায় সমষ্টি’র আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা শক্তিশালী করার আহব্বান জানানো হয়েছে।

সমষ্টি’র আয়োজনে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত ওয়েবিনারে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিরা এখনো সমাজের মূলধারার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সাংবাদিকসহ গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজকর্মীরা প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা আরো শক্তিশালী করার তাগিদ জানিয়ে বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমকে ইতিবাচক এবং কার্যকর কৌশল গ্রহণ করতে হবে।

“অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বের বিকাশ: গণমাধ্যমের ভূমিকা’’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে অনুষ্ঠিত আলোচনায় সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। তাঁরা বলেন, গণমাধ্যমকে আরও অন্তর্ভুক্তিমূলক হতে হবে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সমতা, নেতৃত্ব এবং সাফল্যের গল্পগুলো তুলে ধরতে হবে।

অংশগ্রহণকারীরা প্রতিবন্ধিতা বিষয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন। তাঁরা উল্লেখ করেন, গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়ানো, তাদের উপযোগী কর্মপরিবেশ তৈরি করা, প্রতিবন্ধিতা সম্পর্কিত সংবাদ ও ইস্যুভিত্তিক রিপোর্ট তৈরি এবং প্রতিবন্ধিতা নিয়ে আরও বেশি ইতিবাচক কনটেন্ট প্রচারের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন সম্ভব। পাশাপাশি ভৌত অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তির সুবিধাগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজলভ্য ও ব্যবহারযোগ্য করে তোলার ওপরও জোর দেওয়া হয়।

সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরজ্জামান বলেন, “এ ধরনের আলোচনা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নী বলেন, “এই ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটি সমতাপূর্ণ সমাজ গঠনে সহায়তা করবে। দাতব্য বা সহানুভূতিমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তে ক্ষমতায়ন এবং নেতৃত্বের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত।” এ নিয়ে ইউনেস্কোর সহযোগিতায় সমষ্টি’র গণমাধ্যমে প্রতিবন্ধী সমতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের প্রায় ৪০টি জেলা থেকে মোট ৮৭জন প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করেন। সাংবাদিক লিটন হায়দার, রুহুল আমিন রুশদ, আবু নাছের মঞ্জু, গোলাম কিবরিয়া, জিয়াউল হাসান, শরীফুল্লাহ কায়সার, মর্জিনা বেগম, হাকিম বাবুল, ফারুক হোসেন, তৌহিদ জামান, তাহমিনা পারভীন, স্বপন খন্দকার, জাকারিয়া হৃদয়, নীনা আফরিনসহ আরো ৪৬ জন সাংবাদিক, ১০ জন ছাত্র, ৭ জন এনজিও প্রতিনিধি অংশগ্রহণ ছিল প্রাণবন্ত। এদের মধ্যে পিরোজপুর গণউন্নয়ন সংস্থা, সুশীলন, সাতক্ষিরার সংস্থা রোপ, লিডারস্, বগুড়ার সংস্থা পেস, খুলনার রিশিল্পী প্রভৃতি সংগঠনের প্রতিনিধি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!