1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

নতুন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সাথে রসাটমের ডিজি’র সাক্ষাৎ

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রুশ রাস্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ মঙ্গলবার (২ এপ্রিল) গণভবনে সাক্ষাৎ করেছেন। এসময় পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে বাংলাদেশ- রাশিয়া কৌশলগত সহযোগিতার বিষয়গুলো বিশদ আলোচনা হয়। রসাটমের গণমাধ্যম প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে সাক্ষাতের খবর জাননো হয়েছে।

আলেক্সি লিখাচেভ বলেন, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলস্টোন অর্জিত হতে যাচ্ছে। চলতি বছর শেষ হওয়ার আগেই প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ হবে। বর্তমানে আমরা নতুন প্রকল্প নিয়ে আলোচনা করছি। রূপপুর এনপিপি সাইটে আরও দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণের ব্যাপারে বাংলাদেশ গভীর আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও উচ্চক্ষমতা সম্পন্ন মাল্টিপারপাস গবেষণা রিয়্যাক্টর নির্মানের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। গবেষণা রিয়্যাক্টর বিজ্ঞান ও নিউক্লিয়ার মেডিসিন ক্ষেত্রে বিভিন্ন সমাধান দিতে সক্ষম”।

এরআগে সোমবার (১ এপ্রিল) রসাটম মহাপরিচালক ঢাকায় আসেন এবং তিনি নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও গ্রীন সিটি আবাসিক এলাকা পরিদর্শন করেন।

প্রসংগত: রাশিয়ার আর্থিক ও কারিগরী সহযোগিতায় ঈশ্বরদী উপজেলার রূপপুরে দু’টি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মিত হচ্ছে। প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। সর্বাধুনিক থার্ড প্লাস প্রজন্মের ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর স্থাপিত হচ্ছে প্রতিটি ইউনিটে। প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে রসাটমের প্রকৌশল শাখা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!