Warning: ftp_fget() expects parameter 1 to be resource, null given in /home/pakseyre/dailyvision24.net/wp-admin/includes/class-wp-filesystem-ftpext.php on line 146
চীনে প্রথমবারের মতো ভিভিইআর-১২০০ রিয়্যাক্টরের জন্য জ্বালানী সরবরাহ করলো রসাটম | Dailyvision চীনে প্রথমবারের মতো ভিভিইআর-১২০০ রিয়্যাক্টরের জন্য জ্বালানী সরবরাহ করলো রসাটম | Dailyvision
  1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

চীনে প্রথমবারের মতো ভিভিইআর-১২০০ রিয়্যাক্টরের জন্য জ্বালানী সরবরাহ করলো রসাটম

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে
Oplus_16908288
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি সংস্থা রসাটমের ফুয়েল ডিভিশন চীনের তিয়ানওয়ান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (এনপিপি) ইউনিট–৭ এর ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের প্রাথমিক কোর লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ করেছে। এই চালানে প্রাথমিক কোর লোডের জন্য প্রয়োজনীয় জ্বালানির পাশাপাশি বেশ কিছু রিজার্ভ জ্বালানি অ্যাসেম্বলিও অন্তর্ভুক্ত রয়েছে বলে রসাটমের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
তিয়ানওয়ান এনপিপির ইউনিট–৭ ও ইউনিট–৮-এর জন্য জ্বালানি সরবরাহসংক্রান্ত চুক্তির আওতায় এটি সরবরাহ করা হয়েছে। বর্তমানে দুটি ইউনিটই নির্মাণাধীন এবং এগুলোতে রাশিয়ার নকশায় তৈরি তৃতীয় প্রজন্মের উন্নত (জেনারেশন থ্রি প্লাস) ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর ব্যবহার করা হচ্ছে। রাশিয়ার নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেটস প্ল্যান্টে এই জ্বালানী উৎপাদন করা হয়।
চীনে ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এটি রসাটমের প্রথম অভিজ্ঞতা। এর আগে প্রতিষ্ঠানটি তিয়ানওয়ান এনপিপিতে চালু থাকা চারটি ভিভিইআর-১০০০ রিঅ্যাক্টরের জন্য জ্বালানি সরবরাহ করেছিল। পাশাপাশি সিচুয়ান প্রদেশের ইবিন জ্বালানি কারখানায় টেভেল-এর লাইসেন্সের আওতায় ভিভিইআর-১০০০ জ্বালানি অ্যাসেম্বলি উৎপাদনের কাজ স্থানীয়ভাবে করা হচ্ছে। বর্তমানে একই কারখানায় ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের জন্য জ্বালানি উৎপাদন প্রক্রিয়া চলমান রয়েছে।
চীনে বর্তমানে মোট চারটি নতুন ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর নির্মাণাধীন। এর মধ্যে রয়েছে তিয়ানওয়ান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট–৭ ও ইউনিট–৮ এবং উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশে অবস্থিত সুদাপু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট–৩ ও ইউনিট–৪।
রসাটমের ফুয়েল ডিভিশন টেভেলের বাণিজ্য ও আন্তর্জাতিক ব্যবসা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওলেগ গ্রিগোরিয়েভ বলেন, “ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের জন্য পারমাণবিক জ্বালানির প্রথম চালান আমাদের চীনা অংশীদারদের সঙ্গে সহযোগিতার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল। ২০২৬ সালে আমরা তিয়ানওয়ান ও সুদাপু এনপিপির জন্য আরও তিনটি প্রাথমিক কোর জ্বালানী সরবরাহের পরিকল্পনা করেছি, যা এক বছরে পারমাণবিক জ্বালানি সরবরাহের বিবেচনায় রেকর্ড।”
তিনি আরও বলেন, “চায়না ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশন (সিএনএনসি) গ্রুপের সঙ্গে আমাদের অংশীদারত্ব সফলতার সঙ্গে এগিয়ে চলছে। এর আওতায় রয়েছে জ্বালানি উৎপাদনের স্থানীয়করণ, দ্রুত নিউট্রন রিঅ্যাক্টরের জন্য জ্বালানি সরবরাহ এবং অন্যান্য কৌশলগত সহযোগিতা।”
উল্লেখ্য, রসাটম বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পেও ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর ভিত্তিক দু’টি বিদ্যুৎ ইউনিট রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!