1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

রসাটমের ২৫০তম পরমাণু চুল্লীর সংযোজন শুরু

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

রাশিয়ার রাস্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম তাদের ইতিহাসে ২৫০তম পরমাণু চুল্লীর নির্মান শুরু করেছে। তুরষ্কের আকুইয়ু বিদ্যুৎ প্রকল্পের চতুর্থ ইউনিটের জন্য ভিভিইআর রিয়্যাক্টরের চুল্লী পাত্রটির কনট্রোল সংযোজন করছে রসাটমের যন্ত্রপ্রকৌশল বিভাগ এটমাস প্ল্যান্ট। চলতি বছর রুশ পরমাণু শিল্পের ৮০তম বার্ষিকী উদযাপনের ক্ষেত্রে এই মাইলফলক অর্জন বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে রসাটমের মিডিয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে।

রসাটম যন্ত্রপ্রকৌশল বিভাগের প্রধান ইগোর কতোভ এ প্রসঙ্গে বলেন, “রাশিয়াসহ সারাবিশ্বে শত শত পারমাণবিক প্রকল্পে আমাদের উৎপাদিত পন্য বিশেষ ভূমিকা পালন করেছে। পারমাণবিক আইসব্রেকার নির্মানের ক্ষেত্রেও আমাদের প্রোডাক্টগুলোর গুরুত্ব অনেক। আমাদের সামনে আরো বেশকিছু উচ্চাকাঙ্খী প্রকল্প রয়েছে । যেমন, সেভের্স্কে বিশ্বের প্রথম চতুর্থ প্রজন্মের এনার্জী কমপ্লেক্স এবং রুশ এনার্জী বহরের জন্য ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সিরিজ নির্মান”।

তুরস্কের আকুইয়ু নিউক্লিয়ারের প্রধান নির্বাহী সের্গেই বুচকিখ জানান, “রুশ পরমাণু শিল্প প্রতিষ্ঠানগুলো আকুইয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে নিজেদের প্রমান করেছে। উন্নত প্রযুক্তির প্রতি অঙ্গীকার এবং গভীর বিশেষজ্ঞ জ্ঞান তাদের উচ্চমান সম্পন্ন যন্ত্রপাতির অন্যতম ভিত্তি। সারাবিশ্বে কয়েক দশক ধরে রুশ প্রযুক্তি আস্থাযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে”

এটমাস প্ল্যান্টের প্রধান ম্যাক্সিম ঝিতকোভ জানান, “রিয়্যাক্টরের প্রতিটি ক্ষুদ্র অংশ যাতে সর্বোচ্চ সঠিক অবস্থানে স্থাপিত হতে পারে তা নিশ্চিত হয় রিয়্যাক্টর ভেসেলের কনট্রোল সংযোজনের মাধ্যমে। পরবর্তী ৬০ বছর যাতে চুল্লীটি পরিপূর্ণভাবে কাজ করতে পারবে কি না তাও যাচাই করে দেখা হয় এই কনট্রোল সংযোজনে”।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!