1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ গ্রীডে এক বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ সরবরাহ

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে
Плавучая атомная теплоэлектростанция (ПАТЭС)«Академик Ломоносов»

বিশ্বের একমাত্র ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্র একাডেমিক লামানোসভ উত্তর মেরুর নিকটবর্তী রাশিয়ার চুকোতকা অঞ্চলে অবস্থিত। ২০২০ সালের মে মাসে বানিজ্যিক উৎপাদন শুরুর পর কেন্দ্রটি থেকে ইতোমধ্যে এক বিলিয়ন বা একশো কোটি কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ পেয়েছে অঞ্চলটি। প্রতি বছর বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। রসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

রসাটমের অন্তর্ভূক্ত রসএনার্গোএটম কর্তৃক পরিচালিত ভাসমান এই বিদ্যুৎকেন্দ্র থেকে চুকোতকা অঞ্চল এবং ইয়াকুতিয়ার চেরস্কি এলাকার ৬০ শতাংশ এনার্জী সরবরাহ করা হচ্ছে।

ভাসমান বিদ্যুৎকেন্দ্রটির মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক নাতালিয়া তারাসোভা বলেন, “গত বছরটি আমাদের জন্য ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। উত্তর মেরু অঞ্চলের কঠিন পরিবেশের মধ্যে আমরা ভাসমান বিদ্যুৎকেন্দ্রটির প্রথম জ্বালানী চক্র সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমাদের কাজের একটি বিশেষ দিক হলো, কিছু সংখ্যক কর্মকর্তা স্থায়ীভাবে বিদ্যুৎকেন্দ্র অঞ্চলে কাজ করলেও অনেকেই পাঁচ হাজার কিলোমিটার দূরবর্তী রুশ মূল ভূখন্ডে কাজ করছেন। কিছু সংখ্যক আবার রোস্টার ভিত্তিক কাজে নিয়োজিত। আমরা প্রথম থেকেই এই অপ্রচলিত কাজের পদ্ধতি অনুসরণ করে আসছি”।

বিশ্বের একমাত্র ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পেভেক শহরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। শহরটির পাঁচ হাজার অধিবাসীকে তাপ ও বিদ্যুৎ সরবরাহ করা হয় এই প্রকল্প থেকে। একাডেমিক লামানোসভের দু’টি কেএলটি-৪০ রিয়্যাক্টর স্থাপন করা হয়েছে, প্রতিটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৫ মেগাওয়াট। প্রায় এক লক্ষ অধিবাসীর একটি শহরের বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম এই কেন্দ্রটি।

রপ্তানির লক্ষ্যে রসাটম আরও চারটি এজাতীয় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। প্রতিটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ১০০ মেগাওয়াট এবং ব্যবহৃত হবে আরআইটিএম-২০০এম রিয়্যাক্টর। রিয়্যাক্টরগুলো ৬০ বছর ধরে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। উল্লেখ্য, এজাতীয় রিয়্যাক্টরগুলো নির্মানে রাশিয়ার সর্বাধুনিক পরমাণু চালিত আইসব্রেকারে ব্যবহৃত রিয়্যাক্টরগুলোকে অনুসরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!