1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহারের দক্ষতা বৃদ্ধিতে রসাটমের পরিকল্পনা

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

রুশ বিজ্ঞানীরা প্রথমবারের মতো ৫ শতাংশ ইউরেনিয়াম-২৩৫ সমৃদ্ধ জ্বালানী, এবং নতুন ধরণের একটি নিউট্রন এবসর্বার (এরবিয়াম) নিয়ে গবেষণা শুরু করেছে। রুশ ভিভিইআর রিয়্যাক্টরে পরিচালিত এই পরীক্ষার উদ্দেশ্য হলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে আরো বেশি দক্ষভাবে পরিচালনা করা। রসাটমের মিডিয়া উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে এই গবেষণার খবর জানিয়েছে।

বর্তমানে রাশিয়াসহ সারাবিশ্বে বানিজ্যিক পারমাণবিক রিয়্যাক্টরগুলতে যে জ্বালানী ব্যবহৃত হয়, তাতে ইউরেনিয়াম-২৩৫ এর পরিমান ৫ শতাংশের নীচে। আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী এই পরিমান যথেষ্ট বলে বিবেচিত হচ্ছে। যদিও ফাস্ট রিয়্যাক্টর, ছোট মাত্রার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, এবং গবেষণা রিয়্যাক্টরগুলো এর ব্যতিক্রম।

পাঁচ শতাংশ বা তার বেশি ইউরেনিয়াম-২৩৫ সমৃদ্ধ জ্বালানী ব্যবহার করা গেলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি করা সম্ভব। এর ফলে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো অন্যান্য এনার্জি উৎসগুলোর তুলনায় প্রতিযোগিতামূলক হবে। অধিকতর ইউরেনিয়াম-২৩৫ সমৃদ্ধ জ্বালানী ব্যবহারের ক্ষেত্রে রিফুয়েলিং এর সময়সীমা ২৪ মাস পর্যন্ত বৃদ্ধি পাবে। বর্তমানে, এই সময়সীমা ১২-১৮ মাস। এর অর্থ হলো রিফুয়েলিং এর জন্য বিদ্যুৎকেন্দ্রগুলোকে কম সময় বন্ধ রাখতে হবে এবং সার্বিক বিদ্যুৎ উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পাবে। এছাড়াও রিফুয়েলিং এর জন্য কম সংখ্যক জ্বালানী এসেম্বলীর প্রয়োজন পড়বে।

রসাটমের টেভেল ফুয়েল কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট আলেক্সান্ডার উগ্রিউমভ এ প্রসঙ্গে জানান যে, সারাবিশ্বে বর্তমানে পারমাণবিক জ্বালানীতে ৬ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ জ্বালানী এবং দীর্ঘমেয়াদে ৭-৭ শতাংশে উন্নীতকরণ নিয়ে গবেষণা চলছে। অদ্যবধি রিয়্যাক্টরগুলোর দক্ষতা বৃদ্ধিতে মূলত জ্বালানী এসেম্বলির নতুন ডিজাইন নিয়ে কাজ করা হয়েছে। এসব গুলোর লক্ষ্যই ছিল জ্বালানী এসেম্বলিতে ইউরেনিয়াম জ্বালানীর পরিমান বৃদ্ধি করে অধিক মাত্রায় বিদ্যুৎ উৎপাদন। বর্তমানে আধুনিক ভিভিইআর রিয়্যাক্টরে ১৬৩টি জ্বালানী এসেম্বলি ব্যবহৃত হচ্ছে এবং প্রতিটি এসেম্বলিতে ইউরেনিয়ামের পরিমান ৫০০ কেজিরও অধিক। অতএব, ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা ১ শতাংশ বৃদ্ধি করা গেলেও তা হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

গবেষণার জন্য ভিভিইআর-১০০০ এ ব্যবহৃত জ্বালানী এলিমেন্টের আকৃতির ১২টি জ্বালানী এলিমেন্ট তৈরি করা হয়েছে, যাতে নিউট্রন এবজর্বার হিসেবে যুক্ত রয়েছে এরবিয়াম। প্রথমবারের মতো এধরণের জ্বালানী ভিভিইআর রিয়্যাক্টরে লোড করা হলো। ভিভিইআর রিয়্যাক্টর সাধারণত নিউট্রন এবজর্বার হিসেবে গ্যাডলিনিয়াম ব্যবহৃত হয়ে আসছে। প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ইরবিয়াম, যার নিউট্রন শোষণ ক্ষমতা অপেক্ষাকৃত বেশি।
পরীক্ষাটি সফল হলে ভিভিইআর রিয়্যাক্টরের জন্য ইউরেনিয়াম-ইরবিয়াম জ্বালানীর প্রথম ব্যাচের উৎপাদন শুরু হবে, এবং এগুলোর অনুমোদন পাওয়া গেলে তা বানিজ্যিকভাবে ব্যবহার শুরু হবে। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!