1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

পরিবেশ আইন ভাঙায় নেইমারকে জরিমানা

বার্তাকক্ষঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৭ বার পড়া হয়েছে

পরিবেশ সুরক্ষা আইন ভাঙার দায়ে মোটা অঙ্কের জরিমানার কবলে পড়েছেন নেইমার। ৩.৩ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হবে এই ব্রাজিলিয়ান ফুটবলারকে।

বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৬ কোটি টাকা।

ব্রাজিলের শহর রিও ডি জেনেরিও থেকে ১৩০ কিলোমিটার দূরে পর্যটন এলাকা মানগারাতিবা একটি বিলাসবহুল প্রাসাদ বানিয়েছেন নেইমার। সেখানে কৃত্রিম লেক ও সৈকত তৈরি করছেন তিনি। কিন্তু তা পরিবেশ আইনের পরিপন্থী। কেননা লেকটি স্বচ্ছ পানি প্রবাহে বাধা সৃষ্টি করবে।মানগারাতিবা শহর পরিষদ সচিবালয় এক বিবৃতিতে জানায়, ‘নেইমার অনুমোদন ছাড়া নদীর পানি দখলে নিয়েছেন, যা পানির গতিপথ পাল্টে দিয়েছে। (এসব করার জন্য নেইমার) জমি অপসারণ ও গাছপালা কেটে ফেলেছেন। ’

গত ২২ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু অভিযোগের ভিত্তিতে নেইমার বিলাসবহুল সম্পত্তিতে বেশ কয়েকটি পরিবেশগত লঙ্ঘন খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ। যেখানে শ্রমিকরা কৃত্রিম লেক ও সৈকত তৈরি করছিল। কর্তৃপক্ষ বাড়ির সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ করে। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানায়, নিয়মের থোড়াই কেয়ার করে নেইমার সেখানে পার্টিতে মজেছিলেন ও লেকে গোসলও করেন।

শাস্তির বিরুদ্ধে আপিল করতে ২০ দিন সময় পাচ্ছেন নেইমার। এনিয়ে তার মুখপাত্রর সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও কোনো সদুত্তর পায়নি।

বিলাসবহুল বাড়িতে ২০১৬ সালে কিনে নেন নেইমার। ব্রাজিলিয়ান গণমাধ্যমের মতে, ১০ হাজার বর্গমিটার আয়তনের সেই জমিতে হেলিপোর্ট, স্পা ও জিমও রয়েছে।

ইনজুরির কারণে গত ফেব্রুয়ারি থেকেই মাঠের বাইরে নেইমার। দোহায় গত মার্চে ডান পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করান তিনি। সেই চোট কাটিয়ে উঠতে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। তবে নতুন মৌসুমে তার ফরাসি ক্লাব পিএসজি থাকা না থাকা নিয়ে ইতোমধ্যেই সন্দেহের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!