1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীর সাহাপুরে নেফাউর রহমান রাজু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে
ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া নুরজাহান গার্লস স্কুলে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে প্রয়াত সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নেফাউর রহমান রাজু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । খেলায় বিলকাদা বিডি একাদশ এবং চরগড়গড়ি মৃধাপাড়া একাদশ অংশগ্রহণ করে ।
আশরাফুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি ছিলেন কারা নির্যাতিত  বিএনপি নেতা মরহুম নেফাউর রহমান রাজুর সহধর্মিনী খাদিজা সুলতানা নিপা।
 বিএনপি নেতা আবুল কাসেম ,ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন,যুবদল নেতা ও অ্যাডভোকেট জিয়াউর রহমান মনিরুলসহ অনেক‌ই এসময় উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায়  চরগড়গড়ি মৃধাপাড়া  একাদশ ১-০ গোলে জয়লাভ করায়  বিজয়ী দলের খেলোয়ারদের হাতে প্রধান অতিথি ট্রফি তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!