1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

তুরস্কের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ দ্রুতগতিতে এগোচ্ছে

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
Oplus_16908288
তুরস্কের মার্সিন প্রদেশে নির্মাণাধীন দেশের প্রথম ও একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আকুইয়ুর কাজ সফলভাবে এগিয়ে চলছে। চার ইউনিটবিশিষ্ট এই বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি বাকি ইউনিটগুলোর নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপনের কাজও নির্ধারিত সময়সূচি অনুযায়ী অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি করপোরেশন রসাটমের মিডিয়া উইং।
সম্প্রতি প্রকল্পের দ্বিতীয় ইউনিটে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। টারবাইন ইউনিটের ভেতরে সফলভাবে স্থাপন করা হয়েছে টারবাইন জেনারেটরের স্ট্যাটার। এটি টারবাইন সরঞ্জাম স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল ধাপ হিসেবে বিবেচিত।
টারবাইন জেনারেটরের স্ট্যাটারটি বিদ্যুৎকেন্দ্রটির সবচেয়ে ভারী উপাদানগুলোর একটি। এর ওজন ৪৩৭ টন, দৈর্ঘ্য ১২ মিটার এবং ব্যাস ৪.২ মিটার। বিশেষায়িত রিগিং সরঞ্জাম ও আধুনিক হাইড্রোলিক ব্যবস্থার মাধ্যমে অত্যন্ত সতর্কতার সঙ্গে স্ট্যাটারটি নির্ধারিত স্থানে স্থাপন করা হয়। এ কাজে ভারী যন্ত্রাংশ পরিবহন ও স্থাপনে অভিজ্ঞ একটি তুরস্কের স্থানীয় প্রতিষ্ঠান সক্রিয়ভাবে সহযোগিতা করেছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রসাটম এই আকুইয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। প্রকল্পটি সম্পন্ন হলে এখানে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চারটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো এখানেও ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক রাশিয়ান তৃতীয় প্রজন্মের ‘ভিভিইআর–১২০০’ রিঅ্যাক্টর, যা আন্তর্জাতিক সব নিরাপত্তা মান পূরণে সক্ষম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!