1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

রাশিয়ায় বার্ষিক চার গিগাওয়াট-আওয়ার উৎপাদন ক্ষমতাসম্পন্ন লিথিয়াম-আয়ন ব্যাটারি ফ্যাক্টরি চালু

ভিশন অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
Производственная мощность промышленной площадки – четыре гигаватт-часа в год (совокупная емкость выпускаемых устройств). Это единственное в стране крупное промышленное производство литийионных аккумуляторов полного цикла, от первичной химии для аккумуляторной ячейки до создания финальных модулей и комплектных батарей.

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের জ্বালানী বিভাগ দেশটির কালিনিনগ্রাদ অঞ্চলে একটি বৃহৎ লিথিয়াম-আয়ন এনার্জী স্টোরেজ কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। টেভেল কোম্পানির ব্যবস্থাপনায় পরিচালিত এই স্থাপনাটির নাম রাখা হয়েছে ‘গিগা ফ্যাক্টরি’। ফ্যাক্টরির উৎপাদন ক্ষমতা বার্ষিক চার গিগাওয়াট-আওয়ার এবং এটি রাশিয়ায় এজাতীয় প্রথম বৃহৎ স্থাপনা বলে রসাটমের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

রসাটম জানায়, এনার্জী স্টোরের ক্ষেত্রে দেশটির প্রযুক্তিগত স্বনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই স্থাপনাটিতে সেল কেমিস্ট্রি থেকে শুরু করে ফিনিশড মডিউল এবং সম্পুর্ণ ব্যাটারি সিস্টেম সব কিছুই অন্তরভূক্ত। পূর্ণ উৎপাদন চালু হলে এটি থেকে বছরে ১৫ ল চার্জিং মডিউল অথবা, পঞ্চাশ হাজার ট্র্যাকশন ব্যাটারি (বৈদ্যুতিক গাড়িতে ব্যবহারযোগ্য) পাওয়া যাবে।

উল্লেখ্য, এনার্জী স্টোরেজ ব্যবস্থা বর্তমান বিশ্বে একটি দ্রুত বর্ধনশীল খাত। বৈদ্যুতিক গাড়ি, বাস, ট্রাক, শিল্পে ব্যবহৃত যন্ত্র, লজিস্টিক্স, খনিশিল্প এবং বৈদ্যুতিক অবকাঠামোতে এই প্রযুক্তির ব্যবহার ক্রমান্বয়ে বাড়ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, লোড ব্যালেন্সিং এবং বিদ্যুৎ খরচ কমাতে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ধারণা করা হচ্ছে, ২০২৩ সাল নাগাদ রাশিয়ার এনার্জী স্টোরেজের বাজার ২০-৩০ গিগা-ওয়াট ঘন্টাতে পৌছুবে।

রসাটম মহাপরিচালক আলেক্সি লিখাচেভ প্রকল্পটিকে রাশিয়ার শিল্পখাতে একটি যুগান্তকারী সাফল্য হিসেবে উল্লেখ করেন। লিথিয়াম উত্তোলন থেকে শুরু করে ব্যবহৃত ব্যাটারি পুনঃব্যবহার পর্যন্ত একটি সম্পুর্ণ উৎপাদন চেইন গড়ে তুলতে এবং রাশিয়ার ইলেকট্রো মবিলিটি খাতের উন্নয়নে নতুন স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

২৩ হেক্টর জুড়ে বিস্তৃত হাইটেক এই স্থাপনাটিতে ২০টি ভবন রয়েছে এবং ৩,০০০ এর অধিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এর উৎপাদন প্রক্রিয়া ৯০ শতাংশই স্বয়ংক্রিয় এবং প্রতি সেকেন্ডে ফ্যাক্টরিটি থেকে একটি করে ব্যাটারি সেল উৎপাদন সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!