1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

রসাটমের আন্তর্জাতিক গবেষণা প্রোগ্রামে যুক্ত হয়েছে উজবেকিস্তান

ভিশন অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
Oplus_16777216
উজবেকিস্তানের নিউক্লিয়ার ফিজিক্স ইন্সটিটিউট (আইএনপি) রসাটম পরিচালিত এমবিআইআর ভিত্তিক একটি কনসোর্টিয়ামের সদস্য হিসেবে যোগ দিয়েছে। এমবিআইআর একটি ফাস্ট নিউট্রন গবেষণা রিয়্যাক্টর প্রকল্প যা রসাটম রাশিয়ায় বাস্তবায়ন করছে। সম্প্রতি মস্কোতে উভয় পক্ষের মধ্যে এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে রসাটমের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
কনসোর্টিয়ামে যুক্ত হওয়ার ফলে উজবেক ইন্সটিটিউটটি পরবর্তী প্রজন্মে রিয়্যাক্টর ব্যবহার নিয়ে যে গবেষণা চলছে, তাতে অংশগ্রহণ করার সুযোগ পাবে। ইন্সটিটিউটের বিজ্ঞানীরা গবেষণা কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন, বহুমুখী ব্যবহারযোগ্য প্রকল্পের উন্নয়ন এবং যৌথ বৈজ্ঞানিক কার্যক্রমের সমন্বয়ে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারবেন।
এমবিআইআর ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান স্টেপান কালনিকভ বলেন, “এই সহযোগিতার ফলে উজবেক বিজ্ঞানীরা আধুনিক গবেষণায় যুক্ত হবার সুযোগ পাবেন এবং পরমাণু শিল্পের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবেন”।
এমবিআইআর রিয়্যাক্টর ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সেন্টার মূলত বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম। এই কনসোর্টিয়াম বহুমুখী ব্যবহারযোগ্য ফাস্ট নিউট্রন রিয়্যাক্টর (এমবিআইআর) এর নির্মান এবং পরিচালনায় কাজ করছে। এটি অত্যাধুনিক গবেষণা রিয়্যাক্টর ভিত্তিক একটি আন্তর্জাতিক সহযোগিতা কাঠামো, যার সদস্যদের অত্যন্ত বিরল গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!