1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

দেশের বাইরে ১৪০টির অধিক আবিষ্কারের পেটেন্ট লাভ করেছে রসাটম

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম ২০২৪ সালে তাদের নিজস্ব ২৮০টির অধিক আবিষ্কারের পেটেন্টের জন্য বিশ্বের ৩০টির বেশি দেশে আবেদন করে। এর মধ্যে ১৪০টির বেশি আবিষ্কার পেটেন্ট লাভ করেছে। এসকল আবিষ্কারগুলো মূলত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩+ প্রজন্মের রিয়্যাক্টর (ভিভিইআর-১২০০, ভিভিইআর-টোই), ফাস্ট রিয়্যাক্টর, ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও স্মল মডিউলার রিয়্যাক্টরের প্রযুক্তি সংক্রান্ত। রসাটমের মিডিয়া উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

এর মধ্যে অত্যন্ত সম্ভাবনাপূর্ণ প্রযুক্তি উদ্ভাবনগুলোর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় তাপ অপসারণ ব্যবস্থার মনিটরিং এর জন্য বিশেষ ডিভাইস। রসাটম প্রকৌশল শাখার অধীনস্থ এটমএনার্গোপ্রয়েক্ট এই ডিভাইসটি তৈরি করে। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্বক্রিয় তাপ অপসারণ ব্যবস্থার পরিচালন সক্ষমতা দ্রুত মূল্যায়ন করা সম্ভব হবে, যার ফলে বিদ্যুৎকেন্দ্রের পরিচালন নিরাপত্তার উন্নয়ন ঘটবে।

অপর একটি ডিভাইস, যা পেটেন্ট লাভ করেছে সেটি হলো একটিনীড সল্টের মনোফিজিক পাউডার। এই পাউডার ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের মতো একটিনীডের সল্ট বা লবন তৈরিতে ব্যবহৃত হয়। পারমাণবিক বিদ্যুৎ জ্বালানীর পীলেট উৎপাদনে এই সল্ট প্রাথমিক উপাদান হিসেবে বিবেচিত।

আরেকটি উল্লেখযোগ্য আবিষ্কার ছিল জ্বালানী এসেম্বলী উৎপাদনে নতুন পদ্ধতি। এই আবিষ্কারের অন্যতম লক্ষ্য হলো পারমাণবিক জ্বালানীর উৎপাদন প্রক্রিয়াকে আরও কার্যকরী করা।

রসাটম বিশ্বের বিভিন্ন দেশে তাদের প্রযুক্তির ব্যবহার করছে। বর্তমানে তাদের বৈদেশিক অর্ডার পোর্টফোলিওতে ১০টি দেশে বৃহৎ ও ক্ষুদ্র মোট ৩৯টি পারমাণবিক ইউনিট রয়েছে। এসকল দেশের মধ্যে আছে বাংলাদেশ, চীন, তুরস্ক, মিশর, হাঙ্গেরী এবং ভারত।

রসাটম প্রযুক্তিগত সহযোগিতা অব্যহতভাবে কাজ করে যাচ্ছে এবং একই সঙ্গে পেটেন্ট রেজিস্ট্রেশনের মাধ্যমে বিদেশে তাদের বিজ্ঞানীদের মেধাসত্ত সুরক্ষিত রাখছে। গত তিন বছরে পেটেন্ট লাভের ক্ষেত্রে ব্যাপক সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!