1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

শতভাগ ফিট না থাকা সত্ত্বেও খেলবেন তামিম

ডেইলি ভিশন ডেক্সঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম: চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে না পারলেও ওয়ানডে সিরিজের স্কোয়াডে আছেন তামিম ইকবাল। যদিও আজ (মঙ্গলবার) অনুশীলন করেননি তিনি।

তাই চোট নিয়ে আবারও জেগে ওঠে দুশ্চিন্তা। আগামীকাল প্রথম ওয়ানডেতে খেলবেন তো? সংবাদ সম্মেলনে সেই ধোঁয়াশা নিজেই দূর করলেন ওয়ানডে অধিনায়ক।

চোটের বর্তমান অবস্থা নিয়ে তামিম বলেন, ‘আগের চেয়ে ভালো আছি। তবে শতভাগ ভালো আছি এটি বলা যাবে না। কালকে খেলার পর বলতে পারবো কি অবস্থা। এখন পর্যন্ত বলতে পারি আগামীকাল খেলছি। ’

শতভাগ ফিট নন, তবুও তা দলে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন তামিম। তাই বুঝেশুনেই ঝুঁকি নিচ্ছেন তিনি, ‘আমি আসলে দেখতে চাই আমি কতটুকু মানিয়ে নিতে পারছি। কিন্তু এমন কোনো কাজ করবো না, যেটিতে দলকে ভুগতে হবে। কারণ ব্যক্তির চেয়ে দল বড়। ’

‘আমার কাছে এখন মনে হচ্ছে আমি আগামীকালের জন্য প্রস্তুত। এমন কোনো কিছু যদি আমি মনে করি যে, আমি প্রস্তুত না কিংবা এটা আমার জন্য ঝুঁকির, তাহলে আমি এবং মেডিক্যাল টিম বসে সিদ্ধান্ত নেব। ’

আগামীকাল দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে সিরিজের একমাত্র টেস্টে ৫৪৬ রানের বড় জয় পায় টাইগাররা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!