1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পাকশী রেলওয়ে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৬ জুন)  রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ঈশ্বরদী রেলওয়ে থানাধীন ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগে চলন্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ‘জ’ বগির ৭৬ ও ৭৭ নম্বর আসন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর এলাকার বাসিন্দা মোছা. সাজেমা বেগম (৪২) ও তার স্বামী মো. কাজল আহম্মেদ (৪৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায়

একটি দল রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেসে উঠে অভিযান চালায়। ট্রেনটি ঈশ্বরদীর দিকে আসার পথে সন্দেহভাজন ওই দম্পতিকে শনাক্ত করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে সাজেমা বেগমের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ গ্রাম এবং কাজল আহম্মেদের প্যান্টের পকেট থেকে আরও ৫০ গ্রাম, মোট ১০০ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়। ডিজিটাল ওজন মেশিনে পরিমাপ করে আলামত জব্দ করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!