1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
Oplus_16908288

দেশব্যাপী একযোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ওয়ালটন প্লাজা ঈশ্বরদী শাখার উদ্যোগে বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. সাদিকুর রহমান। তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন স্বাস্থ্য সহকারী সোহাগ হাসান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়ালটন প্লাজা ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইদুল ইসলাম সাঈদ। এছাড়া সহকারী ব্যবস্থাপক মো. ইমরান হোসেন এবং সিনিয়র অফিসার মোহাম্মদ আল-আমিন ক্যাম্প পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ জানায়, সমাজের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!