1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে
Oplus_16908288

রাজশাহী রেঞ্জের অন্তর্ভুক্ত পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

শুক্রবার (১৯ জুন) পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ স্বীকৃতি প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

গ্রেফতারি পরোয়ানা তামিল, নিয়মিত ও অপমৃত্যু মামলা নিষ্পত্তি, মাদক ও অস্ত্র উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার ভিত্তিতে তাঁকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর হাত থেকে সম্মানজনক স্বীকৃতি স্মারক গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

প্রণব কুমারের এ অর্জনে ঈশ্বরদী সার্কেলের পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!