1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

চিত্রা এক্সপ্রেসে ১১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারি আটক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে
Oplus_16908288

ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১১০ বোতল কোডিনযুক্ত এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) ১টা ৩৫ মিনিটে পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনা এবং ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, চিত্রা এক্সপ্রেসের ‘ঘ’ বগির করিডোরে সন্দেহজনক আচরণ করতে দেখে মোছা. রজনী খাতুন হালিমা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করা হয়। পরে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে নামিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করা হয়।

তল্লাশিকালে তার হাতে থাকা কালো রঙের ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ বোতল এবং শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আরও ৬০ বোতল কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ১১০ বোতল সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।

আটক রজনী খাতুনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার কুন্দিপুর এলাকায়। বর্তমানে তিনি আলমডাঙ্গা উপজেলার আসাননগর এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!