1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

গোলাগুলির ঘটনায় জড়িতদের ধরতে ঈশ্বরদীতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
Oplus_16908288

ঈশ্বরদী উপজেলার রূপপুর ফুটো মার্কেট এলাকায় পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খাকে লক্ষ্য করে সংঘটিত গোলাগুলির ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জড়িতদের গ্রেফতারে প্রশাসন ব্যাপক তৎপরতা শুরু করেছে।

মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর পরপরই যৌথ বাহিনী বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয় এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, র‍্যাবের লেফটেন্যান্ট কমান্ডার ওহেদুরজ্জামান, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করতে বিভিন্ন এলাকায় তল্লাশি ও তথ্য সংগ্রহ কার্যক্রম চালানো হয়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বুধবার দুপুরে জানান, “সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!