1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জাকারিয়া পিন্টু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে
Oplus_16908288

পাবনা জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন এবং সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনার মাধ্যমে দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শনিবার (৩০ মে) ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাকারিয়া পিন্টু বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করেছেন। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করেন এবং নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, দীর্ঘদিন রাজনৈতিক মাঠে সক্রিয় না থাকা কিছু ব্যক্তি বর্তমানে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলে ব্যস্ত। এ ধরনের কর্মকাণ্ড থেকে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

জামায়াতে ইসলামী, এনসিপি ও আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, একটি মহল গভীর ষড়যন্ত্রের মাধ্যমে স্বচ্ছ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি নেতা বিষ্টু সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান এবং মুলাডুলি ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ইসলাম হোসেন জুয়েল ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!