1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

পদ্মায় নৌকায় মদ্যপানের সময় ঝড়ে নদীতে পড়ে নিখোঁজ যুবক

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
Oplus_16908288

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে নৌকায় বসে বন্ধুদের সঙ্গে মদ্যপান ও আনন্দ-ফুর্তির সময় আকস্মিক ঝড়ো বাতাসে নদীতে পড়ে রিফাত হাসান রক্তিম (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ রিফাত পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন বন্ধু হার্ডিঞ্জ ব্রিজের নিচ এলাকায় একটি নৌকা ভাড়া করে নদীতে ঘুরতে যান। একপর্যায়ে তারা নৌকায় বসে মদ্যপান করছিলেন। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে নৌকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় রিফাত নদীতে পড়ে যান।

তাকে উদ্ধার করতে তার দুই বন্ধু নদীতে ঝাঁপ দেন। কিন্তু পদ্মার প্রবল স্রোতে তিনজনই তলিয়ে যেতে থাকেন। পরে স্থানীয়রা বিষয়টি লক্ষ্ণীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে।

লক্ষ্ণীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে উদ্ধার করতে সক্ষম হয়। তবে রিফাত হাসান রক্তিম এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালালেও প্রবল স্রোতের কারণে মাঝনদীতে কার্যক্রম পরিচালনা করতে বেগ পেতে হয়। বিশেষ করে ডুবুরি দল ছাড়া গভীর এলাকায় তল্লাশি সম্ভব হচ্ছিল না।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিখোঁজ যুবককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!