1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধিত করল স্বপ্নদ্বীপ রিসোর্ট খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল পাবনা-ঢাকা ট্রেনের ঈশ্বরদী জংশনে স্টপেজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০ ঈশ্বরদী নিউ এরা ফাউন্ডেশনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল-এর এমডি

ঈশ্বরদীতে জমজমাট দানের মাংসের হাট, কেজি ৫৫০ টাকা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে
Oplus_16908288

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে প্রতিবছরের মতো এবারও বসেছে ক্ষণস্থায়ী দানের মাংসের হাট। শহরের রেলগেট, ফকিরের বটতলা ও স্টেশন এলাকার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (২৮ মে) বিকেল থেকেই জমে ওঠে এই ব্যতিক্রমী হাট। সেখানে ৫০০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে কোরবানির মাংস। রাত ১১টা পর্যন্ত এই হাট চলে মাংস বেচাকেনা।

সরেজমিনে দেখা যায়, কোরবানির দান হিসেবে পাওয়া মাংস বিক্রি করছেন অনেকেই। আবার কেউ কেউ সারাদিন কসাইয়ের কাজ করে পারিশ্রমিক হিসেবে পাওয়া মাংস বিক্রির জন্য নিয়ে এসেছেন। অন্যদিকে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই কিংবা বাজারের উচ্চমূল্যে মাংস কিনতে পারেন না, তারাই তুলনামূলক কম দামে এই মাংস কিনছেন।

শহরের রেলগেট এলাকায় মাংস বিক্রি করতে আসা জহিরুল আলম জানান, সারাদিন কসাইয়ের কাজ করে তিনি তিন কেজি মাংস পেয়েছেন। এর মধ্যে এক কেজি পরিবারের জন্য রেখে বাকি দুই কেজি বিক্রি করছেন। তিনি আশা করছেন, দুই কেজি মাংস প্রায় ১২০০ টাকায় বিক্রি করতে পারবেন।

আরেক কসাই মাজাহারুল বলেন, “তিন কেজি মাংস এনেছিলাম। ৫৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি। দরদাম করলে হয়তো আরও কিছু বেশি পাওয়া যেত।”

স্টেশন রোডের ফকিরের বটতলায় মাংস বিক্রি করতে আসেন মরিউম বেওয়া। তিনি বলেন, “সারাদিনে প্রায় পাঁচ কেজি মাংস সংগ্রহ করেছি। এত মাংস সংরক্ষণ করার ব্যবস্থা নেই। তাই দুই কেজি রেখে বাকি তিন কেজি বিক্রি করতে এসেছি। ৪৫০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত দরদাম হচ্ছে।”

মাংস কিনতে আসা অটোরিকশাচালক নাজমুল হাসান বলেন, “বাজারে গরুর মাংস ৭৫০ টাকা কেজি। এখানে ৪৫০ থেকে ৫৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তাই দুই কেজি কিনতে এসেছি।”

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, “বেশ কয়েক বছর ধরেই ঈদের দিন বিকেলে শহরের রেলগেট, ফকিরের বটতলা ও স্টেশন এলাকায় দানের মাংসের এই অস্থায়ী হাট বসে। এখানে ক্রেতা-বিক্রেতা—উভয়েই নিম্ন আয়ের মানুষ। এতে দু’পক্ষই উপকৃত হন।”

স্টেশন রোডের বাসিন্দা রশীদুল ইসলাম বলেন, “ঈদের দিন বিকেল থেকে কয়েক ঘণ্টার জন্য এই হাট বসে। মৌসুমি কসাইয়ের পাশাপাশি ভিক্ষুকরাও দানের মাংস বিক্রি করেন। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় তারা মাংস বিক্রি করে দেন। অন্যদিকে নিম্ন আয়ের মানুষ কম দামে মাংস কিনতে পারেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!